• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো আয় ব্যয়ের মধ্যে কোনো সচ্ছতাও নেই,ওদের কাছে কোনো হিসাব নেই সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ চৌধুরীর ইন্তেকাল কানাইঘাটে জানাযা আজ বিকেল ৪টায় কুলাউড়ায় বিএসএফের গু লি তে বাংলাদেশি নি হ ত হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) মাজারের দানবাক্সে তালা সিলেটে পুলিশের ‘ডাইরেক্ট অ্যাকশন’ ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর, থানায় নিয়ে হেনস্তা পয়েন্ট ভাগাভাগিতে শেষ কানাডা-বসনিয়া লড়াই নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ

পুলিশের ভিডিটিং কার্ডে আসছে ভারতীয় গরুর চালান

Reporter Name / ৫৮ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

104

ঈদুল আজহাকে ঘিরে সিলেট সীমান্ত দিয়ে আসছে চোরাই গরু। প্রতিদিন পিকআপ ও পিআই ট্রাকে করে আসছে গরুর চালান। কিন্তু চোরাই পণ্য কিংবা গরুর চালান আটকানোর বদলে চোরাচালানে খোদ পুলিশের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

চোরাকারবারিদের সাথে থানা পুলিশের সখ্যতা নতুন নয়। এতোদিন তা অগোচরে চললেও এখন মৌসুম হিসেবে তা প্রকাশ্যে এসেছে। সীমান্ত দিয়ে আসা চোরাই গরু পাচারে খোদ পুলিশ কর্মকর্তা জড়িত থাকার তথ্য মিলেছে। আর পুলিশ কর্মকর্তার ভিজিটিং কার্ড দেখালেই চেকপোস্টে মিলছে পাস। এমন অপরাধে গোয়াইনঘাট থানার উপ পরিদর্শক (এসআই) মো. ফারুকুল ইসলাম সজিবকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সোমবার দৈনিক শ্যামল সিলেটে প্রতিবেদকের হাতে তথ্য প্রমাণ আসায় এবং বক্তব্য নিতে গিয়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিষয়টি আমলে নেন। পরে পুলিশ সুপার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন।

সরেজমিন দেখা যায়, সীমান্ত পথে ভারত থেকে আসা গরু-মহিষের চালান পুলিশের এই কর্মকর্তার পরিচয়ে বহণ করা হচ্ছে। গাড়িটি তল্লাসী করা হলে মামুনুর রশিদ নামের চালক এসআই ফারুকের পরিচয় দিয়ে বলেন, গরুর চালানটি এসআই ফারুক ভাইয়ের। আগে কখনো এই কর্মকর্তার চালান নিয়ে তিনি আসেননি। এই প্রথম এসেছেন। আগে তার চালান আসলেও জানেন না। গরুগুলো সীমান্ত সংলগ্ন হাদারপাড় পীরেরবাজার সীমান্ত থেকে আনা হয়েছে বলেও জানান চালক।

গাড়ি চালকের ভাষ্যমতে, পুলিশের ওই কর্মকর্তা তাকে বলেছেন, রাস্তায় কোনো সমস্যা হলে তার ভিজিটিং কার্ড দেখাতে বলে দিয়েছেন।

চোরাই পন্য ও গরু-মহিষের চালান রাস্তায় যাতে চেকপোস্টে না আটকানো হয়, ক্লিয়ারেন্স পেতে তার ভিজিটিং দিয়ে দেন চোরাই পণ্য পরিবহণকারী চালক ও জড়িতদের।

সোমবার সীমান্ত থেকে আসা ভারতীয় গরুর চালান নগরের প্রবেশদ্বারে আটক করে পুলিশ। তখন চালক তার ভিজিটিং কার্ড দেখাতেই গরুর চালান ছেড়ে দেওয়া হয়। সরেজমিন তথ্য উপাত্ত সংগ্রহ করে এ বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল রহমানকে ফোন দিলে তিনি ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানান।

অ্যাডিশনাল এসপি রাসেল রহমান বলেন, ‘ঈদুল আজহা আসছে। আমাদের নবাগত ডিআইজি স্যার গত ১০ তারিখে যোগদান করেই ‍চোরাচালান রোধে নির্দেশনা দিয়েছেন। সে মোতাবেক পরদিন ১১ মে থেকে বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাসী জোরদার করা হয়েছে। যেকোনো ধরণের অবৈধ জিনিস তল্লাসী করা হবে। এটা নির্দেশনা দেওয়া আছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd