• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ১৩৭ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

287

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডিসহ অন্যান্য সেবা দ্রুততার সাথে প্রদানের কার্যক্রম চলছে এবং পুলিশ ক্লিয়ারেন্সের নামে অতীতে যে সমস্ত ভোগান্তি হতো, সে রকম কোনো রিপোর্ট যেন না আসে সে বিষয়ে কাজ করা হচ্ছে। সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্ব এবং সামাজিক বাস্তবতায় পুলিশিং এখন আর কেবল অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নেই। পুলিশকে জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে, জনগণের প্রকৃত বন্ধু হতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশে একটা সাইবার ইউনিট করা জরুরি। এ বিষয়ে সাইবার ও ফিন্যান্সিয়াল অপরাধ দমনে সমন্বিত সাইবার সিকিউরিটি ক্রাইম ইউনিট প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। এছাড়া সেখানে একজন অ্যাডিশনাল আইজিপি লেভেলের কর্মকর্তাকে প্রধান করা হবে বলেও জানান তিনি।

এদিকে জঙ্গল সলিমপুরে সরকার ২টি বড় প্রশিক্ষণ একাডেমি করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী, যার একটি এলিট ফোর্সের জন্য করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে বিভিন্নভাবে আমাদেরকে কিছু বিষয়ে বিব্রত হতে হয়েছে। সেটি কাটিয়ে ওঠার জন্য পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে বিগত দুই থেকে আড়াই মাসে। এবং ভাবমূর্তি ফিরিয়ে আনতে পেরেছেন বলে আমরা মনে করি। এছাড়া এই ভাবমূর্তি পুলিশ ধরে রাখবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

এছাড়া পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা এখনো সুনাম অর্জন করতে পারিনি। টুরিস্ট পুলিশের সিনিয়র অফিসার, আইজিপি সবাই মিলে আবার একটা সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করবেন যাতে আমাদের দেশের ভাবমূর্তি বৃদ্ধি পায় এবং পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd