• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ধর্মপাশায় হাওরের পানির নিচে থাকা নলকূপ থেকে উঠছে গ্যাস, উৎসুক জনতার ভিড় ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ার বিজিবির সিলেটে হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেছে ডান হাত হাম উপসর্গে সিলেট ও ময়মনসিংহে আরও চার শিশুর মৃত্যু বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা সুনামগঞ্জে তরুণী গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন মাধবপুরে তরুণীর রহস্যজনক মৃ’ত্যু আমি বেঁচে থাকতে চাঁদাবাজি-সন্ত্রাস চলবে না : এমপি ফয়সল। রাজধানীতে সৌদি প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য দিলেন চাচাতো ভাই আশ্রয় দেওয়ার নামে ধর্ষণচেষ্টা রাজনগরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু নির্যাতন বন্ধের দাবিতে হকারদের ‘ধর্মঘট’ ভুল সেটে পরীক্ষা: কেন্দ্র সচিবসহ ৭ জনকে অব্যাহতি মোটরসাইকেল মালিকদের ওপর করারোপ হবে জনস্বার্থবিরোধী-বিরোধীদলীয় নেতা সিলেটে মসজিদের দানবাক্স চু/রি, এখনও অধরা চো*র*চ*ক্র সীমান্ত এলাকার পশুর হাটে অবাধে বিক্রি হচ্ছে ভারতীয় গরু

ফেঞ্চুগঞ্জে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বসতবাড়ি

Reporter Name / ৪৮৭ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

275

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

উপজেলার মাইজগাঁও গ্রামের ব্যবসায়ী লাল মিয়া ও কাজল মিয়ার বসতবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবাই ঘুমিয়ে থাকার সময় হঠাৎ করে বাড়ির একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের অভিযোগ ফায়ার সার্ভিসের কর্মীরা দেরিতে হলেও গাড়ি নিয়ে ঠিকই এসেছেন তবে গাড়িতে পানি মজুূদ না থাকায় পুকুরে পাইপ লাগিয়ে পানি মারতে হয় তাদের। এ সময় পুরো বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা, স্বর্ণালংকারসহ কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ব্যবসায়ী লাল মিয়া জানান, আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দীর্ঘদিনের জমানো সম্পদ এক রাতেই শেষ।

ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সাইদ হাসান শুভ জানান, ঘরের দেয়াল ব্যাতিত সবই পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক বলা যাচ্ছেনা।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd