• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

বটেশ্বরে ভারতীয় পেঁয়াজসহ আটক এক, ট্রাক জব্দ

Reporter Name / ১৭৪ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

168

সিলেট মেট্রােপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানার অভিযানে প্রায় পাঁচ লাখ টাকার ভারতীয় পিয়াজ ও একটি ট্রাকসহ ইমান আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

আটক ইমান আলী জামালপুর জেলার ইসলামপুর থানার মারাকান্দি এলাকার বাসিন্দা।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপি’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএমপি সূত্র জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে শাহপরান(রহ.) থানার এসআই প্রণজিৎ মণ্ডলের নেতৃত্বে একটি টহল দল বটেশ্বর এলাকায় সিনেমা হলের বিপরীতে আই বি কমপ্লেক্স ভবনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ৫ হাজার ৯০০ কেজি ভারতীয় পিয়াজ বহনকারী একটি ট্রাকসহ ইমান আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার মারাকান্দি এলাকার বাসিন্দা।

অভিযান শেষে পুলিশ ট্রাকটি ও পিয়াজ জব্দ করে। জব্দকৃত পিয়াজের মূল্য পাঁচ লাখ এক হাজার পাঁচশ টাকা বলে নিশ্চিত করেছে পুলিশ। ট্রাকটিও মালামালের সঙ্গে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা নেয়া হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd