• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি তালতলায় ডিবির অভিযানে অবাঞ্ছিত ছয় নারীপুরুষ আটক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত ঢলে তলিয়ে গেছে সাদাপাথর পর্যটন কেন্দ্র, বন্ধ ঘোষণা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বড়লেখায় এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৬০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

122

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং এনসিপিকে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো একটি গণমানুষের দল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন এনসিপি মৌলভীবাজার জেলা সদস্য মহিবুর রহমান কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি ইউকে ডায়াস্পোরা মেম্বার জাকির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি মৌলভীবাজার জেলা যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদ।

উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির প্রতিনিধিবৃন্দ – জাহান চৌধুরী, শাহ আলম, জুয়েল মাহমুদ, হিফজুর রহমান রুমান, মারুফ আহমদ প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির প্রতিনিধিবৃন্দ – জাহান চৌধুরী, শাহ আলম, জুয়েল মাহমুদ, হিফজুর রহমান রুমান, মারুফ আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এনসিপি কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং এটি একটি বৈষম্যবিরোধী নাগরিক আন্দোলনের রাজনৈতিক রূপ। শিক্ষিত ও সচেতন তরুণ প্রজন্ম রাজনীতিতে যুক্ত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
বক্তারা আরও বলেন-আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে রাজনীতি হবে সেবার, বৈষম্য নয়; নাগরিকের অধিকারই হবে রাষ্ট্রের মূল ভিত্তি।”

সভায় সংগঠন সম্প্রসারণ, নতুন নেতৃত্ব গঠন, সদস্য সংগ্রহ অভিযান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়।

সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের আদর্শে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলামকে আহ্বায়ক করে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এ দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল, যা ছাত্র-জনতার অভ্যুত্থানের সফলতার ফলাফল হিসেবে গঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd