• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! হজে ২৪ বাংলাদেশির মৃত্যু সিলেট থেকে কেনা কুরবানির ৩ গরু ছিনতাই বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান রামিসা হত্যার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করছে কিছু রাজনৈতিক দল হামে আক্রান্ত ছেলেকে নিয়ে প্রতিবন্ধী এক বাবার লড়াই মৌলভীবাজারে মহাবিপন্ন আহত চিতা বিড়াল উদ্ধার সিলেটে নিজের মেয়েকে গলা কেটে খুন করলেন মা সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‌্যাব সদস্যের মাধবপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হাওর দখল ও শিল্পায়নের অপচেষ্টা বন্ধের দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ সিলেটে রেললাইনে পড়েছিল নারীর কাটা মরদেহ

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ৮২ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

118

 

রেদওয়ান আহমদ: যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও দ্বিবার্ষিক সম্মেলন গত ৬ এপ্রিল সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠান দুই পর্বে সম্পন্ন হয়।
প্রথম পর্বে সংগঠনের প্রেসিডেন্ট নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি আব্দুল মোমিন বেলালের সঞ্চালনায় সভা শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইলিয়াছ আহমেদ। সভায় প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ট্রেজারার তাদের বার্ষিক ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে বাংলাদেশে বড়লেখা উপজেলায় গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রম প্রশংসিত হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যেও সংগঠনটি নিয়মিত ইফতার মাহফিল, বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনার আয়োজন করে থাকে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার শাহাব উদ্দিন বিদায়ী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করে।
নতুন কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নাজিম উদ্দিন, জেনারেল সেক্রেটারি হিসেবে আব্দুল মোমিন বেলাল এবং কোষাধ্যক্ষ হিসেবে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান পারভেজ রাছেল, ভাইস প্রেসিডেন্ট ইলিয়াছ আহমেদ এবং অর্গানাইজিং সেক্রেটারি আলিম উদ্দিনসহ ৪৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহাব উদ্দিন, মামুনুর রশিদ ফয়সল, এনাম হুসাইন, ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান, আছাদ উদ্দিন, ইউনুস মিয়া, সোহরাব হোসেন, বাবুল আহমেদ, শাহাবুদ্দিন আহমেদ, এমরান আহমেদ পান্না, নজমুল হোসেন, ব্যারিস্টার আব্দুল জব্বার, আম্বির হোসেন, ফয়সাল উদ্দিন, জামিল হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd