• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি ২৫ জুলাই আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলে সিলেট জেলা ও মহানগর জামায়াতের প্রস্তুতি সভা বিশেষ দেশকে খুশি করতে ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল: প্রধানমন্ত্রী সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী এইচএসসির প্রশ্নপত্রে ত্রুটি: ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ ‘মন্ত্রী-এমপির ছত্রছায়ায় সিন্ডিকেট মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে’ প্রবাসীর মরদেহ পরিবহন-দাফনে তাৎক্ষণিক ৩৫ হাজার টাকা দেওয়া হয়: প্রবাসী কল্যাণমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিশোধ: ইংল্যান্ড-আর্জেন্টিনার এক দীর্ঘ, তিক্ত যাত্রা শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে যত অ ভি যো গ ছাদখোলা বাসে হলান্ডদের বীরোচিত সংবর্ধনা ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : সাড়ে ৪ লাখ টাকা পাবেন সেই গৃহবধূ সেই ১৪ জুলাই: ‘রাজাকার’ বলার দিনেই ‘মুরগিতে’ উত্তাল দেশ আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী : বিরোধীদলীয় নেতা ইসরায়েলের সঙ্গে যেভাবে জড়িয়ে গেল মেসির নাম দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার-হাসিনাকে আইনমন্ত্রী ছাত্রশিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই যে ফল দেখাচ্ছে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি প্রত্যাখ্যান করে বিরোধী দলের ওয়াকআউট

বরখাস্তের ঝুঁকিতে বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান

Reporter Name / ৬৬ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

111

কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করে দীর্ঘসময় প্রবাসে অবস্থান করায় বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুর দায়িত্ব পালন নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। সম্প্রতি তিনি কানাডা থেকে দেশে ফিরলেও উপজেলা প্রশাসন তাকে দায়িত্ব পালনে বারণ করেছে। বর্তমানে তার বিরুদ্ধে স্থানীয় সরকার আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে, যার ফলে তিনি চূড়ান্তভাবে বরখাস্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ কাউকে কিছু না জানিয়ে অনেকটা গোপনে দেশ ত্যাগ করেন আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু। দীর্ঘ আড়াই মাস পর তিনি দেশে ফিরে পুনরায় চেয়ারম্যানের চেয়ারে বসার চেষ্টা করলে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাকে মন্ত্রণালয়ের নির্দেশনা না আসা পর্যন্ত দায়িত্ব পালনে বারণ করেন। বর্তমানে প্যানেল চেয়ারম্যান-১ মনিরুজ্জামান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে এ বিষয়ে একটি পত্র প্রেরণ করেছেন। পত্রে উল্লেখ করা হয়, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার মতামত অনুযায়ী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪) (জ) ধারা মোতাবেক বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে সাময়িকভাবে বরখাস্ত অথবা চূড়ান্ত অপসারণের ব্যবস্থা নেয়া প্রয়োজন।

এদিকে, দায়িত্ব পালনে বাধা প্রদানের বিষয়ে চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু বলেন, আমাকে এখনো বরখাস্ত করা হয়নি, রাজনৈতিক কারণে আমাকে হেয় করার চেষ্টা চলছে। মেয়ের বিয়ের কারণে জরুরি ভিত্তিতে অনুমতি ছাড়াই আমি কানাডা গিয়েছিলাম। এজন্য সরকার যে শাস্তি দেবে তা আমি মাথা পেতে নিতে বাধ্য। আমি দেশে ফিরে কর্তৃপক্ষকে অবহিত করেছি, কিন্তু ইউএনও মহোদয় আমাকে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করার পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামানের অভিযোগ ভিন্ন। তিনি দাবি করেন, নিয়ম না মেনে চেয়ারম্যান কার্যালয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। ইউএনও’র নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি নথিপত্রে জোরপূর্বক স্বাক্ষর করার চেষ্টা করছেন। এছাড়া জন্ম নিবন্ধনসহ নাগরিক সেবার গুরুত্বপূর্ণ ওটিপি (OTP) ও অন্যান্য তথ্য না দেওয়ায় পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার জানান, আলীনগর ইউপি চেয়ারম্যানের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সেখান থেকে যে নির্দেশনা আসবে, সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, আহবাবুর রহমান খান শিশু নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে বর্তমানে অন্তত চারটি মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd