• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম বিশ্বনাথ ও গোলাপগঞ্জকে সিউকের আওতার বাইরে রাখার দাবি লুনা ও এমরানের বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ এনসিপি কার্যালয়ে জামায়াত আমির দুই দিনে কলকাতার ২ শতাধিক হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন নিষিদ্ধ তবু সিলেটের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-হুইলার, বাড়ছে দুর্ঘটনা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি

বিশ্বকাপ তো জিতলেন, এবার কি সেই প্রতিশ্রুতি রাখবেন লামিনে ইয়ামাল?

Reporter Name / ৬১ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬
FIFA President Gianni Infantino, left, and President Donald J. Trump, center, congratulate Spain's Lamine Yamal (19) as they present him his medal after the World Cup final soccer match between Spain and Argentina in East Rutherford, N.J., near New York, Sunday, July 19, 2026. (AP Photo/Jacquelyn Martin)

85

ফুটবল বিশ্বকাপের মঞ্চে প্রথমবার পা রেখেই ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন স্পেনের এই বিস্ময় বালক। বিশ্বকাপ জয়ের পর এখন আলোচনার কেন্দ্রে একটাই বিষয়—বিশ্বকাপ শুরুর আগে ভক্তদের দেওয়া সেই মজার প্রতিশ্রুতি কি এবার রাখবেন ইয়ামাল?

বিশ্বকাপ শুরুর ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তায় ইয়ামাল ভক্তদের চমকে দেওয়া এক প্রতিশ্রুতি দিয়েছিলেন। বার্সেলোনার এই তারকা ঘোষণা করেছিলেন, স্পেন যদি বিশ্বকাপ জিততে পারে, তবে তিনি টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না।

শুধু তাই নয়, বিশ্বকাপের শিরোপা জয়ের উদযাপনের অংশ হিসেবে ভক্তদের জন্য ১০০টি দামি ‘বিটস’ (Beats) হেডফোন উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। এখন স্পেন বিশ্বকাপ ঘরে তোলায় ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ইয়ামাল কবে তার এই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করেন।

 

ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ইয়ামাল। এই শিরোপা জয়ের মাধ্যমে তিনি গড়েছেন একের পর এক রেকর্ড। মাত্র ১৯ বছর ৬ দিন বয়সে বিশ্বকাপ জয়ী তালিকার চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। বিশ্বকাপের ফাইনালে খেলা ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। যার সামনে আছেন ১৯৫৮ সালে ব্রাজিলের কিংবদন্তি পেলে (১৭ বছর ২৪৯ দিন) এবং ১৯৮২ সালে ইতালির জুসেপ্পে বারগোমি (১৮ বছর ২০১ দিন)। এছাড়া ইয়ামাল হলেন ইতিহাসের প্রথম টিনএজার, যিনি একই সঙ্গে ইউরো এবং ফিফা বিশ্বকাপ উভয় শিরোপাই জিতেছেন। চলতি বিশ্বকাপে চোট নিয়ে লড়াই শুরু করলেও ইয়ামাল পুরো টুর্নামেন্টে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। প্রতিপক্ষের রক্ষণভাগকে সারাক্ষণ চাপে রাখা এই তরুণ তারকা মাঠে যেমন কৌশলী, মাঠের বাইরের প্রতিশ্রুতি রক্ষাতেও তিনি কতটা অটল থাকেন, সেটাই এখন দেখার বিষয়। ভক্তদের প্রশ্ন, দাড়ি-গোঁফ না কাটার সেই ‘লুক’ নিয়ে কবে মাঠে দেখা দেবেন ইয়ামাল?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd