• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইরানের সঙ্গে চুক্তিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে, বিস্তারিত দ্রুত প্রকাশ করা হবে: ট্রাম্প বরখাস্তের ঝুঁকিতে বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার সিলেটে ২শ টাকায় ৪শ টাকা, ‍মূহুর্তে দ্বিগুণ লাভ পবিত্র আশুরা কবে জানা যাবে মঙ্গলবার প্রাথমিক শিক্ষকদের বদলি করবে স্থানীয় প্রশাসন দুইবার পিছিয়েও নেদারল্যান্ডসকে রুখে দিলো জাপান শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ: জামায়াত আমীর মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি? রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে টাইগাররা দিলো ২৭৫ রানের লক্ষ্য সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার গোল সমতায় বিরতিতে ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বনাথে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবি

Reporter Name / ৪০১ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

248

সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. দেলোয়ার হোসেন সুমনের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের অভিযোগ এনে তাঁর অপসারণ দাবি করেছেন স্থানীয় ‘এলাকাবাসী’। 

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের এক পাশে অনুষ্ঠিত এ সংক্রান্ত প্রতিবাদ সভা থেকে এই অপসারণের দাবি জানানো হয়।

রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজ্জামান খাঁনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদল নেতা তাজুল ইসলাম সাজুর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজনৈতিক ব্যক্তিত্ব বশির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ একেএম হেকিম উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা কাওছার আহমদ তুলাই, যুবদল নেতা ইসলাম উদ্দিন, নেফুর আলী, শ্রমিকদল নেতা সুন্দর আলী, তরুন সংগঠক আব্দুস শহিদ, ছামির আলী, স্বেচ্ছাসেবক দল নেতা রাজন খাঁন, ছাত্রনেতা শাহাব উদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার আকমল হোসেন শাহারিয়ার, কাজী মাওলানা হাবিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিলশাদ আলী, রামপাশা ওয়ার্ড বিএনপির সভাপতি রাজু মিয়া, সাধারণ সম্পাদক চমক আলী, বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি তেরাব আলী, মুরব্বি হোসেন আলী, যুবদল নেতা সোনা মিয়া, হাফিজুর রহমান, কৃষক দল নেতা মিয়া, লোকমান আহমদ, শিবির নেতা রাহেল মিয়া, ইয়ামিন আলী ও আতিক মিয়া।

সভায় বক্তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী ও ক্যাশিয়ার (ভারপ্রাপ্ত) আলী আহমদের অপসারণের দাবী জানান। পাশাপাশি, স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান নিশ্চিত করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সভায় একই দাবিতে ৬ অক্টোবর উপজেলা সদরে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান এবং ৭ অক্টোবর সাংবাদিক সম্মেলনের কর্মসূচী ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd