• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের দারুল ফালাহ মডেল মাদ্রাসার উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত ষষ্ঠ শ্রেণির ছাত্রের সাথে ‘সম্পর্ক’, নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ৫ বছরের মধ্যে কৃষকরা পাবে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প: প্রধানমন্ত্রী এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ফাজিলচিশতে ছড়ায় বর্জ্য ফেলায় ৬ জনকে জরিমানা সিসিকের গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খননের পরিকল্পনা নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির সরকারও মনে হয় আশির দশকে ফেরত যাচ্ছে: নাহিদ ইসলাম

বিসিবি পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন রাহাত শামস

Reporter Name / ৪৯৮ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

317

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন ৬ অক্টোবর অনুষ্ঠিত হলেও, এর আগেই অন্তত তিনজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এর মধ্যে সিলেট বিভাগ থেকে নতুন পরিচালক হিসেবে আসছেন রাহাত শামস।

ক্যাটাগরি-১ থেকে সিলেট বিভাগের জন্য নির্ধারিত একটি পরিচালক পদে একমাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন রাহাত শামস। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। যদিও প্রাথমিকভাবে গুঞ্জন ছিল যে সিলেট জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর প্রতিনিধি সৈয়দ ফজলে এলাহীও মনোনয়নপত্র জমা দিতে পারেন, তবে শেষ পর্যন্ত তিনি রাহাত শামসকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ান।

রাহাত শামস বর্তমানে বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য এবং বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে মনোনীত ছিলেন।

পরিচালক পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ রোববার। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে ক্যাটাগরি-১, ২ ও ৩ মিলিয়ে মোট ৬০টি পদের বিপরীতে ৫১টি মনোনয়নপত্র জমা পড়েছে।

রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, ক্যাটাগরি-১ থেকে মোট ২৫ জন জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়নপত্র তুললেও শেষ পর্যন্ত জমা দিয়েছেন ১৮ জন। এর মধ্যে ঢাকা থেকে ৩টি, চট্টগ্রাম থেকে ৪টি, খুলনা থেকে ২টি, রাজশাহী থেকে ৪টি, রংপুর থেকে ৩টি, বরিশাল থেকে ১টি এবং সিলেট থেকে ১টি মনোনয়নপত্র জমা পড়ে।

এদিকে, খুলনা আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা থেকে দুজন পরিচালক নির্বাচিত হবেন। খুলনা জেলা থেকে তিনটি মনোনয়নপত্র নেওয়া হলেও আজ জমা পড়েছে দুটি। তাই আব্দুর রাজ্জাকের পাশাপাশি একই জেলা থেকে জুলফিকার আলী খানও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। একইভাবে বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং সিলেট থেকে রাহাত শামসকেও পরিচালক হওয়ার জন্য কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে না।

ক্যাটাগরি-২ এর ক্লাব ক্যাটাগরিতে ৩২টি পদের মধ্যে ৩০টি মনোনয়নপত্র জমা পড়েছে। যে দুটি মনোনয়নপত্র জমা পড়েনি তার মধ্যে একটি ছিল বিএনপি নেতা ইশরাক হোসেনের। তিনি ব্রাদার্স ইউনিয়ন থেকে কাউন্সিলরশিপ নিলেও মনোনয়নপত্র জমা দেননি।

অন্যদিকে, ক্যাটাগরি-৩ থেকে তিনজন মনোনয়নপত্র তুলেছিলেন এবং তিনজনই জমা দিয়েছেন। এই ক্যাটাগরিতে একমাত্র পরিচালক পদের জন্য লড়বেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর), সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মো. আলমগীর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd