• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বড়লেখা সীমান্তে ভারতীয় পাইপগান ও গুলি উদ্ধার দিরাইয়ে বিদেশি পিস্তলসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ সম্পূর্ণ অপপ্রচার: মাহদী আমিন চালকের দক্ষতায় ডাকাতি থেকে রক্ষা, ভাইরাল সেই ভিডিও নিয়ে যা জানা গেল যারা ফ্যামিলি কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন: ডা. তাহের মায়ের মৃত্যুবার্ষিকীতে শুভর পোস্টে ছুঁয়ে গেল ভক্তদের মন সরকারি ঘর পাচ্ছে টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমা সিলেট-৪ঃ প্রচারণার দ্বিতীয় দিনে জণগণের ভালোবাসায় সিক্ত জয়নাল আবেদীন সিলেট-১: টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা সিলেটের জৈন্তাপুরে মাইকে ঘোষণা দিয়ে বিজিবির ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ৩ সিলেট–৫ আসনে খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামীর নির্বাচনী সমন্বয় কমিটির বৈঠক সম্পন্ন। শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায় কাকে ‘ফিতা কাটা নায়িকা’ বললেন অপু বিশ্বাস এয়ারপোর্ট এলাকায় দোকান থেকে ৫ লাখ টাকার ব্যাটারি চুরি ভারতের প্রভাবে বাংলাদেশকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ উপেক্ষিত সরকারি চাকরিবিধি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছেন প্রাথমিকের শিক্ষকেরা রমজান প্রস্তুতির মাস পবিত্র শাবান জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব করতে চায়’ যুক্তরাষ্ট্র যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, নারীসহ আটক ১৮ জামায়াত আমির প্রার্থীদের কেমন বক্তব্যের নির্দেশনা দিয়েছেন, জানালেন নূর মোহাম্মদ

ব্যাটারি চালিত রিকশামুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে

Reporter Name / ১৫৭ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

25

ব্যাটারি চালিত রিকশামুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে উল্লেখ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, সিলেট নগরীতে অবৈধ সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা ও অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও বিস্তৃত করা হবে।

সিলেট নগরী পুরোপুরি ব্যাটারি চালিত রিকশামুক্ত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ কমিশনার।

বুধবার দুপুরে এসএমপি’র সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চার্জিং পয়েন্টে অভিযান ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করার বিষয়ে কমিশনার বলেন, ‘সিলেট নগরীতে ব্যাটারি চালিত রিকশার চার্জিং পয়েন্টগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। বিদ্যুৎ বিভাগ থেকে প্রাপ্ত ৩৮টি চার্জিং পয়েন্টের তালিকা অনুযায়ী সেগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে। এ তালিকার বাইরে অন্য যেসব চার্জিং পয়েন্ট চিহ্নিত হবে, সেগুলোর বিরুদ্ধেও একই পদক্ষেপ গ্রহণ করা হবে।’

ফুটপাত থেকে হকার উচ্ছেদের ব্যাপারে তিনি বলেন, ‘লালদিঘীরপারে হকার্স মার্কেটের প্রস্তুতি সম্পন্ন হলে খুব শিগগিরই ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু হবে। সিলেটকে নিরাপদ, হকারমুক্ত ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।’

সিলেট শহরের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানের সামনে অবৈধ গাড়ি পার্কিংয়ের বিষয়ে কমিশনার বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করা হবে। প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কথা বলা হবে যাতে তারা নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করেন। খুব শীঘ্রই আমরা এই বিষয়গুলোতে কাজ শুরু করবো।’

অবৈধ সিএনজি অটোরিকশার পেছনে পুলিশের টোকেন বাণিজ্য বন্ধে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কোনো পুলিশ সদস্য যদি এ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হোটেলগুলোতে নিয়মিত অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘সিলেট মহানগরীতে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। নগরীর আবাসিক ও উচ্চমানের হোটেল মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। এসব হোটেলে যদি অসামাজিক কার্যকলাপ বন্ধ না হয়, তাহলে সংশ্লিষ্ট হোটেল সিলগালা করে দেওয়া হবে। পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ ও পোশাকধারী পুলিশ প্রতিদিন নিয়মিত অভিযান পরিচালনা করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd