• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্ষাকালে কোন ফল ফ্রিজে রাখবেন, কোনটি বাইরে রাখবেন আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে ৪ দফা প্রস্তাব জামায়াতের জ্বালানি সংকট সমাধানে তিন মাস আগে দেওয়া জামায়াতের পরিকল্পনার অগ্রগতি কী বিশ্বনাথে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন এমপি লুনা চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি: আমির হামজা সিলেটে বাসা-বাড়ি নির্মাণ নিয়ে যে নির্দেশনা দিল সিউক হামলাকারীরা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু: আমির হামজা আল্লামা সাঈদী অর্ধশতাব্দী মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন -মাহমুদুর রহমান দিলাওয়ার হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ তারেক রহমান দিল্লি যাবেন না নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা মৌলভীবাজারে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করে গ্রেপ্তার হওয়া কে এই জান্নাতুল গ্যাস-বিদ্যুতে স্থবির সিলেটের চা শিল্প স্বৈরাচার সরকারের কারণেই বিদ্যুৎ-জ্বালানির অভাবে মানুষ কষ্ট পাচ্ছে: প্রধানমন্ত্রী ছোট শিরক ‌’রিয়া’ থেকে বেঁচে থাকা জরুরি ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ডা. শফিকুর রহমানের অভিনন্দন ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর, কথা বললেন ভিডিওকলে

ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, এজাহারে নেই বাবুলের নাম

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

24
সিলেটের রায়নগরে প্রবীণ দম্পতি ও গৃহপরিচারিকা ট্রিপল মার্ডারের ঘটনায় ভাড়াটে খুনি দিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। নিহত দম্পতির মেয়ে সেলিনা সুলতানা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এই মামলা করেন। তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুলিশ যে রংমিস্ত্রি বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছিল, মামলায় তাঁর নাম উল্লেখ করা হয়নি।

গতকাল শুক্রবার (১৪ আগস্ট) রাতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিহত এম এ সাত্তার ১৯৯৭ সালে রিকাবীবাজার এলাকার প্রায় ১২ শতক জমি ইজারা নিয়ে বসবাস শুরু করেন। পরবর্তীতে ২০০৬ সালে ‘ইম্পালস বিজনেস লিমিটেড’-এর চেয়ারম্যান সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি ওই জমির মালিকানা দাবি করে পরিবারটিকে উচ্ছেদের হুমকি দিতে থাকেন। এই বিরোধের জেরে ২০১৬ সালে সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন আবদুস সাত্তার।

এজাহারে সেলিনা সুলতানা অভিযোগ করেন, মামলাটি প্রত্যাহারের জন্য বিভিন্ন সময়ে তাঁর বাবাকে হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি ২০২৫ সালের ২৯ জানুয়ারি ও গত ২৯ জুলাই আদালত প্রাঙ্গণেও মামলা তুলে নেওয়ার জন্য সরাসরি ভয়ভীতি দেখানো হয়েছিল। এসব বিরোধ ও ক্রমাগত হুমকির ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে তাঁদের হত্যা করা হয়েছে বলে তিনি মামলায় উল্লেখ করেন। একই সঙ্গে ঘটনার পর বাসা থেকে গুরুত্বপূর্ণ দলিলপত্র ও জিডির কপি গায়েব করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মামলা দায়েরের পর আবেগাপ্লুত কণ্ঠে সেলিনা সুলতানা বলেন, “আমার বাবা-মা যেভাবে খুন হয়েছেন, আর কোনো সন্তানের যেন এমন পরিণতি দেখতে না হয়। কাজের মেয়ে তাহমিনার সঙ্গে সম্পর্কের যে গুঞ্জন ছড়ানো হচ্ছে, তা মূল ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা মাত্র। কাজের মেয়েটির কাছে কোনো ফোনই ছিল না। আর পুলিশ যে বাবুলকে ধরেছে, সে একা তিন তিনটা খুন করতে পারে না। এর পেছনে অবশ্যই কোনো প্রভাবশালী চক্র রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd