• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা

মেধা ও প্রতিভার বিকাশে তরুণরাই দেশকে এগিয়ে নেবে: খন্দকার মুক্তাদির

Reporter Name / ১৫৫ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

164

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি জাতির উন্নতি নির্ভর করে দেশের তরুণ প্রজন্মের ওপর। মেধা ও প্রতিভার যথাযথ বিকাশ ঘটিয়েই আজকের তরুণ প্রজন্ম দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

রোববার (৭ ডিসেম্বর) মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, তোমাদের এই বয়স অনেক কিছু শেখার। এখনই উপযুক্ত সময় নিজেকে সুন্দর করে গড়ে তোলার। নিজেকে গঠন করতে হলে সুশিক্ষিত, দানশীল, পরোপকারী ও সহনশীল হতে হবে। তোমরা এখন এক নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে। জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের বিকশিত করে সমাজ ও দেশকে আলোকিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমানের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হক চৌধুরী সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী, দেওয়ান আসকির আলী, মো. আব্দুল হাকিম এবং গোলজার হোসাইন চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও ভর্তি কমিটির আহ্বায়ক শাহানা বেগম। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান পার্থ সারথি নাগ। শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থী মিশকাতুল আফরা এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শাহনাজ তাবাসসুম তাহিয়া।

এর আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সাবরিনা আক্তার ফাহিমা এবং গীতা পাঠ করেন সুস্মিতা সূত্রধর। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd