• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বড়লেখা প্রেসক্লাব মহান বিজয় দিবসে শহীদদের প্রতি নিসচা বড়লেখা শাখার শ্রদ্ধা নিবেদন বড়লেখায় যুব বিভাগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন সব শিক্ষা-প্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা জৈন্তাপুরে ছাত্র জমিয়তের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‍্যালি গাছবাড়ীতে জামায়াতে ইসলামির বিশাল বর্ণাঢ্য র‌্যালী ও পথ সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ দেশে ফিরে তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে আরও শক্তিশালী করবেন: মির্জা ফখরুল বুধবার নগরীর যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ বিজয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত গৌরবের বিজয় দিবস আজ জুতা পায়ে জানাজার নামাজ পড়া যাবে, কী বলে ইসলাম? বিজয়ের মাস উপলক্ষে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের বৃক্ষরোপণ বিভক্তি নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতি ঐক্যবদ্ধ থাকবে সাংবাদিক আনিস আলমগীরকে বিকেলে আদালতে তোলা হবে এয়ার অ্যাম্বুলেন্স কী, এতে যেসব সুবিধা থাকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি সিলেট ২ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান জয়নুল ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন তামিম আহমদ

Reporter Name / ৩৩৫ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে তামিম আহমদের নাম আলোচনায় এসেছে। তিনি বর্তমানে এনসিপির মৌলভীবাজার জেলার যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতিতে আসার আগে থেকেই তামিম আহমদ যুক্ত ছিলেন গণ-অভ্যুত্থান থেকে উঠে আসা সামাজিক সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর সঙ্গে। সংগঠনটির সিলেট মহানগর শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তরুণদের মধ্যে সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী চেতনা ছড়িয়ে দিতে কাজ করেছেন।

আগামী নির্বাচন নিয়ে মতামত জানাতে গিয়ে তামিম আহমদ বলেন, “দেশের মানুষ এখন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। ৫ আগস্টের গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের সূচনা হয়েছে।”

তিনি আরও বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে আমরা বদ্ধপরিকর। বড়লেখা–জুড়ির মানুষের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করতে চাই। বিশেষ করে আবাসন, শিক্ষা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে আমার।”

তামিম আহমদের মতে, সহানুভূতি, সততা ও কার্যকর নেতৃত্বই তার রাজনৈতিক আদর্শের ভিত্তি। তিনি বিশ্বাস করেন, মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাই রাজনীতির মূল শক্তি, এবং জনগণের আস্থা অর্জন করেই ইতিবাচক পরিবর্তন সম্ভব।

এদিকে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন প্রক্রিয়ায় মৌলভীবাজার-১ আসনে বর্তমানে তামিম আহমদই সবচেয়ে এগিয়ে আছেন। দলীয় বিভিন্ন স্তরে তার সাংগঠনিক দক্ষতা ও তরুণ প্রজন্মের মধ্যে গ্রহণযোগ্যতা তাকে অন্য প্রার্থীদের তুলনায় অগ্রাধিকার দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd