• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশ্বনাথে প্রশাসনের মতবিনিময় বিশ্বনাথ প্রতিনিধি

Reporter Name / ২৩১ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

101

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিলেটের বিশ্বনাথে থানা প্রশাসনের উদ্যোগে ‘আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সক্রান্তে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে থানা কমপাউন্ডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোঃ আশরাফুজ্জামান পিপিএম-সেবা।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ মালাকারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব, বিশ্বনাথ ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অজিত দেব। সভার শুরুতে গীতা থেকে পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দেবব্রত চক্রবর্তী।
সভায় উপজেলায় অনুষ্ঠিত বিভিন্ন পূজামন্ডপ কমিটির পক্ষে বক্তব্য রাখেন রানা সরকার, কানু রঞ্জন দেব, দিপন দে, বিপ্লব দেব, বিকাশ দাশ, নকুল বর্ধন, বকুল মালাকার। এসময় সভায় সনাতন ধর্মালম্বী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও থানা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জগৎ’র মঙ্গলের জন্য সনাতন ধর্মালম্বীরা প্রতি বছর মনের মাধুর্য দিয়ে পূর্জা অর্চ্চনার মাধ্যমে মা দুর্গার কাছে প্রার্থনা করেন। তাই অতিথের ন্যায় এবারও যাতে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে যাতে দূর্গোৎসব সম্পন্ন করা যায় সেজন্য সর্বমহলের সার্বিক সহযোগীতা প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রাখার পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়টি গূরুত্ব সহকারে দেখার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানান নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd