• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাম উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ১০০৫ জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না- ডা. শফিকুর রহমান গাজায় ২০২৩ সালের পর এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন—এটা হতে পারে না, বললেন হাসনাত হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা মিরাজ বাদ, সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক লিটন ওসমানীনগরে এনসিপির পদযাত্রা ঘিরে শঙ্কা, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিবাসন প্রক্রিয়া টেকসইয়ে গুরুত্বারোপ ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী

সংসদ সদস্যদের প্রশিক্ষণ দিল জামায়াত

Reporter Name / ২১১ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

274

শপথ গ্রহণ ও বিরোধীদলীয় নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই জাতীয় সংসদে নিজেদের ভূমিকা জোরদার করতে নবনির্বাচিত সংসদ সদস্যদের দুই দিনের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মূলত প্রথমবার নির্বাচিত এমপিদের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট এবং স্থায়ী কমিটির কাজের ধরন সম্পর্কে বিস্তারিত ধারণা দিতেই এই ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ বা কর্মশালার আয়োজন করা হয়। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে, যেখানে অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্যরা রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন।

সংসদে একটি ইতিবাচক ও সৃজনশীল ভূমিকা রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এই আয়োজন প্রসঙ্গে বলেন, ‘যেহেতু আমরা একটা পজিটিভ ও সৃজনশীল ভূমিকা রাখতে চাই, ক্রেডিবল রোল প্লে (গ্রহণযোগ্য ভূমিকা পালন) করতে চাই জাতীয় সংসদে, এ জন্য জাতীয় সংসদ সদস্যদের যে বিষয়গুলো জানা উচিত, সে বিষয়ে কমপক্ষে একটা প্রাথমিক ধারণা দেওয়া। এ থেকেই এই ওরিয়েন্টেশনটা আমরা রেখেছি।’ প্রশিক্ষণ সেশনগুলোতে বিরোধী দল হিসেবে কৌশলগত অবস্থান, সংসদীয় প্রোটোকল এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ কাঠামোতে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের পারস্পরিক সম্পর্ক নিয়েও বিষদ আলোচনা করা হয়েছে।

পাঁচটি ভিন্ন সেশনে বিভক্ত এই কর্মশালায় বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ে উপস্থাপনা প্রদান করেন এবং সংসদ সদস্যরা সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেন। সেখানে একজন সদস্যের ব্যক্তিগত ও সম্মিলিত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন বিল ও আইনের ক্ষেত্রে বিরোধী দলের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। নির্বাচন কমিশন ও সচিবালয়ে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সেশনগুলো পরিচালনা করেন। মূলত আসন্ন সংসদ অধিবেশনে নিজেদের জোরালো উপস্থিতি নিশ্চিত করাই ছিল এই নিবিড় প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

এই কর্মশালায় অংশ নেওয়া নতুন সংসদ সদস্যরাও এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান (মিলন) তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা ইন্টারনাল প্রোগ্রাম (অভ্যন্তরীণ কর্মসূচি) ছিল। যেখানে সংসদে গিয়ে এমপিদের কী কী করতে হবে, তার একটা ধারণা দেওয়া হয়েছে। আমি নিজেও নতুন। তাই এমন একটা কর্মশালার দরকার ছিল।’ জামায়াত সূত্রে জানা গেছে, দলের অধিকাংশ সংসদ সদস্য এবারই প্রথম নির্বাচিত হওয়ায় তাঁদের সংসদীয় রীতিনীতি শেখানোর এই প্রয়োজনীয়তা অনুভব করেছিল দলীয় হাইকমান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd