• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ

সালমান শাহর মাকে ডনের হুমকি!

Reporter Name / ২৫৯ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

222

ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যুর মামলা হত্যা মামলায় রূপ নিয়েছে। এরপরই নতুন করে খুলছে নায়কের মৃত্যু রহস্যের জট। সেটি আন্দাজ করে এক মাস আগেই সালমান শাহর মা নীলা চৌধুরীকে হুমকি দেন ঢাকাই সিনেমার খলনায়ক ডন। গণমাধ্যমে সম্প্রতি এমনই দাবি করেছেন অভিনেতার মা।সংবাদমাধ্যমে দেয়া বিশেষ সাক্ষাৎকারে হুমকির কথা জানান নীলা চৌধুরী। নানা প্রশ্নের উত্তর দেয়ার মুহূর্তে তিনি জানান, দীর্ঘ ২৯ বছর ধরে চলা মামলায় অসংখ্যবার হুমকি পেয়েছেন। নিরাপত্তাহীনতায় এক সময় দেশও ছাড়তে হয় তাকে।নীলা চৌধুরীর কাছে জানতে চাওয়া হয় দীর্ঘ ২৯ বছর পেরোনোর পর ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা কতটা করছেন?এর উত্তরে নীলা চৌধুরী বলেন,

ইমন (সালমান শাহর ডাক নাম) ৯৬-এ মারা যাওয়ার পরে আমি ২০০২-এ হজ করলাম। আমি আল্লাহর কাছে সব সময় ন্যায়বিচার চেয়েছি। আমার সব সময় মনে হয়েছে, আমি বিচার পাবো। যদিও মামলা চলাকালীন বিভিন্ন সময় হুমকি পেয়েছি। তাদের বিচার হতেই হবে।নীলা চৌধুরী আরও বলেন,

ছেলে হত্যার বিচার চাওয়ায় একাধিকবার হুমকির শিকার হয়েছি। দেশে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। যে কারণে ২০১৮ সালে আমি লন্ডনে চলে যাই। সেখান থেকেই মামলার সব কাজ চালিয়ে যাচ্ছি। একমাস আগেও হুমকি পেয়েছি। ডন আমাকে হুমকি দিয়েছে। প্রেসক্লাবের সামনে যেতে বলেছে। চিন্তা করা যায়, যে আমার ছেলের পিছে পিছে ঘুরতো। আমার ছেলে বডি ম্যাসাজ করতো। সাহস পেতো না আমাদের সঙ্গে কথা বলার। সেই ডন কত বড় ব্যাপআপ থাকলে আমাকে হুমকি দিতে পারে?সালমান শাহর হত্যা মামলার ৪ নম্বর আসামি খলনায়ক ডন। প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ৯ আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd