• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

সিলেটের ডিসি ও এডিসির বিরুদ্ধে শিক্ষিকার মামলা

Reporter Name / ২৯২ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

230

দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা আবেদা হক কর্তৃক দায়ের করা এক মামলায় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নূরের জামান চৌধুরীকে বিবাদী করা হয়েছে। স্কুলটির ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত ছাড়াই শিক্ষিকাকে শিক্ষকতা থেকে সাসপেন্ড করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ সদর আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে প্রশাসনের এই দুই কর্মকর্তাকে ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

মামলার আবেদনে দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হক উল্লেখ করেন, স্কুল অ্যান্ড কলেজটি ট্রাস্টি বোর্ডের দ্বারা পরিচালিত হয়। কিন্তু বিবাদীরা (জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক) বেআইনি অফিস আদেশের মাধ্যমে তাকে স্কুলের ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত ব্যতীত সাসপেন্ড করেছেন।

উল্লেখ্য, বুধবার (১১ সেপ্টেম্বর) দি খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের স্বাক্ষরিত চিঠিতে সিনিয়র শিক্ষিকা আবেদা হককে সাসপেন্ড করা হয়। কিন্তু এই বিষয়ে ট্রাস্টি বোর্ডের কোনো মতামত নেওয়া হয়নি, যা সম্পূর্ণ বেআইনি বলে সিনিয়র শিক্ষিকা আবেদা হক অভিযোগে উল্লেখ করেন। এ কারণেই তিনি জেলা প্রশাসকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।

শিক্ষিকার আইনজীবী এবং সিলেটের সাবেক জিপি ও সিনিয়র আইনজীবী ইরশাদুল হক জানিয়েছেন, আদালতকে সার্বিক বিষয়টি অবগত করে বর্তমান কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করা হয়েছিল। আদালত শুনানি শেষে মামলাটি আমলে নিয়েছেন এবং বিবাদীদের ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন।

তিনি আরও জানান, নোটিশের জবাব প্রাপ্তির পর আদালত পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন। যিনি মামলা করেছেন, তিনি উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা এবং তার সংক্ষুব্ধ হওয়ার কারণ সম্পর্কে আদালত অবগত হয়েছেন। জবাবের আলোকে পরবর্তী সিদ্ধান্ত আসবে বলে আইনজীবী উল্লেখ করেন।

দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হক জানিয়েছেন, এই স্কুল অ্যান্ড কলেজের একটি ট্রাস্টি বোর্ড রয়েছে, কিন্তু তাকে সাসপেন্ড করার বিষয়ে কোনো আলোচনা হয়নি। ট্রাস্টি বোর্ডকে উপেক্ষা করে বেআইনি আদেশের মাধ্যমে তাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু ডিসি এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন যার একক এখতিয়ার তাঁর নাই। এ কারণেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

উল্লেখ্য, দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে সিলেট অঞ্চলের প্রথম বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ। প্রায় ৪০ বছর আগে ১৯৮৬ সালে তৎকালীন স্বনামধন্য জেলা প্রশাসক ফয়জুল্লাহর সময়ে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৭ সাল থেকে এর শিক্ষা কার্যক্রম শুরু হয় এবং এতে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে এ অঞ্চলের স্বনামধন্য শিক্ষাবিদ ও গুণীজনদের অন্তর্ভুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd