• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

সিলেটে একদিনে ২৪ জনের হাম শনাক্ত

Reporter Name / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

111

সিলেট বিভাগে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৬ জনে। আর সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।

মঙ্গলবার (১১ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯২ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৯৪ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৭৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮৭ জন, হবিগঞ্জে ১১৬ জন, মৌলভীবাজারে ১২০ জন এবং সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৫৩ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজনকে রুবেলা রোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৯২ জন সন্দেহভাজন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩৭ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৯ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া শিশুটির বয়স ৭ মাস। তার বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়। শিশুটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

জেলাভিত্তিক হিসাবে, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৪২ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫২ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ সন্দেহজনক হাম রোগে চার জেলায় মোট ১২২ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত সিলেটে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে নিশ্চিত হাম রোগে মৃত্যুর তথ্য নেই। সন্দেহজনক ও নিশ্চিত হাম—দুই হিসাব মিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।

নিশ্চিত হাম শনাক্তের দিক থেকে চলতি বছরে সুনামগঞ্জ অন্য তিন জেলার তুলনায় অনেক এগিয়ে রয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ৩৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এরপর সিলেটে ২৮৭ জন, মৌলভীবাজারে ১২০ জন এবং হবিগঞ্জে ১১৬ জন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, বিভাগজুড়ে হাম আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা এবং মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় পরিস্থিতি এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd