• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী

সিলেটে কেউ পাস করেনি ৪টি প্রতিষ্ঠানের

Reporter Name / ৩২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

157

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের ৩২৩ টি কলেজের মধ্যে ৪টি কলেজ শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। আর পাসের হার শতভাগ মাত্র ৩টি প্রতিষ্ঠানে।

সিলেট বোর্ডে এবার পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। যা গত বছরের তুলনায় ৩৩ দশমিক ৫৩ শতাংশ কম। এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী। বিভাগটিতে এ বছর পাসের হার ও জিপিএ-৫ দুইই কমেছে। দীর্ঘ ৫ বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হয় এবারের পরীক্ষা। ২০০৫ সালের পর এটি সিলেটের সর্বনিম্ন পাসের হার।

বোর্ড সূত্রে জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ৬৯ হাজার ১৭২ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৫ হাজার ৮৭১ জন।

 

বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।

 

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে পাস করেছে ৯ হাজার ৭৯২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৭৯ জন।

 

মানবিক বিভাগে ৪৭ হাজার ১৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৪৯৭ জন, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৫৩ জন।

 

বাণিজ্য বিভাগে অংশ নেয় ৯ হাজার ২৭২ জন, এর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৫৮২ জন এবং জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৭০ জন।

 

এ বছর সিলেট শিক্ষা বোর্ডে শতভাগ ফেল করেছে ৪টি প্রতিষ্ঠান। এবছর ফলাফল ঘিরে কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আনন্দ উচ্ছাস দেখা যায় নি।

সংশ্লিষ্টদের মতে, ইংরেজি বিষয়ে দুর্বলতার কারণে ফলাফলে এ ধস নেমেছে। পাশাপাশি ৫ আগস্টের পর শিক্ষার্থীদের ক্লাসে অনিয়মিত থাকা, শিক্ষক সংকট এবং মানসম্পন্ন শিক্ষকের অভাবও এ বিপর্যয়ের অন্যতম কারণ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd