• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত

সিলেটে ছাত্রশিবিরের তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠান : শিক্ষার্থী-অভিভাবকদের উচ্ছ্বাস

Reporter Name / ৪০৯ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

150

স্বপ্ন দেখে, স্বপ্ন পূরণের প্রত্যয়ে এগিয়ে যাওয়া মেধাবী শিক্ষার্থীদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা প্রদান করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টায় শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা অনুষ্ঠান। সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শতাধিক কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির পাবনা শহর শাখার সভাপতি শাহীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি শহিদুল ইসলাম সাজুসহ মহানগর শিবিরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমদ বলেন: শিক্ষা শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের জন্য নয়, বরং ব্যক্তি-জীবনকে সুন্দর করার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধা, পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে দেশ ও জাতির জন্য অনুকরণীয় ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নৈতিক শিক্ষা ও আদর্শ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

সংবর্ধনা প্রাপ্ত এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন,“এমন আকস্মিক সম্মাননা সত্যিই দারুণ এক অনুভূতি। ছাত্রশিবিরের পক্ষ থেকে এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে উৎসাহ দেবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”

কৃতী শিক্ষার্থীর অভিভাবক বলেন,“আজকের সমাজে নৈতিক অবক্ষয়ের মাঝে ছাত্রশিবিরের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এই উপযুক্ত উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।”

আয়োজনে উপস্থিত সকলেই ছাত্রশিবিরের এই উদ্যোগের জন্য আন্তরিকভাবে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা কামনা করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd