• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী

সিলেটে সড়কের শৃঙ্খলা ফেরাতে পুলিশের নতুন নির্দেশনা

Reporter Name / ১৭০ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

77

সিলেট নগরে পরিবহন চলাচল ও পার্কিংব্যবস্থা আরো শৃঙ্খলিত করতে ৩ দফা নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মহানগর পুলিশ। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এক জনস্বার্থসংশ্লিষ্ট প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

নগরে যানজট, ফুটপাত দখল ও বেপরোয়া পার্কিং দীর্ঘদিন ধরেই নাগরিক ভোগান্তির চলছে। এটি প্রশমনে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

এসএমপির জারীকৃত আদেশ অনুযায়ী, রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু থেকে ২৫ গজ পর্যন্ত পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ, অর্থাৎ নগরের যেকোনো মোড় বা ক্রসিংয়ের নিকটবর্তী এলাকায় যানবাহন থামানো বা পার্কিং করা যাবে না। দুই লেনের সড়কে কোনো ধরণের পার্কিং করা যাবে না এবং নির্ধারিত পার্কিং স্থানে শুধুমাত্র এক লাইনে এবং অনুমোদিত সংখ্যক যানবাহন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ একাধিক সারিতে গাড়ি রাখলে সেটি নিয়ম ভঙ্গ হিসেবে গণ্য হবে।

আদেশে আরো বলা হয়েছে, সিলেট মহানগর পুলিশ আইনের ২৭ (১) ধারা অনুযায়ী ফুটপাত বা সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ।

এই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পুলিশ প্রশাসন।

এসএমপির এক কর্মকর্তা জানান, নগরের প্রধান সড়ক, বাজার এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘অন্যায্যভাবে পার্কিংয়ের কারণে প্রতিদিনই যানজট ও জনদুর্ভোগ তৈরি হয়। নতুন নির্দেশনা মানা হলে শহরের চলাচল ব্যবস্থা অনেকাংশে সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd