• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ মাধবপুরে মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, অথচ মামলা হলো আসামি ছাড়া! জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সৌজন্য সাক্ষাৎ সিলেটে একদিনে ২৪ জনের হাম শনাক্ত ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে সহাবস্থানে একমত ছাত্রদল ও ছাত্রশিবির ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের সিলেটে ভ য়া ব হ বিদ্যুৎ বিপর্যয়, মুক্তি কবে? সিলেটে বন্ধ হচ্ছে অবৈধ হাসপাতাল হবিগঞ্জে মোবাইল চু রি, এসআই ক্লোজড কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

সিলেটে হামে দুই শিশুসহ প্রাণ গেল ৩ জনের

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

32

সিলেটে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই শিশু সহ তিন জনের মৃত্যু হয়েছে। একই সময় ১৮ জন হামে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

রোববার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

মারা যাওয়া তিনজনের মধ্যে বর্ণা রাণী দাসের বয়স ১৮ বছর, আর এহসানুল তিন বছর চার মাস ও আয়ানের বয়স ছিলো আট মাস। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই তিনজনের মৃত্যু হয়। সম্প্রতি হাম উপর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারা।

এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৯১ জন। বর্তমানে সিলেটের চার জেলার বিভিন্ন হাসপাতালে ২৭১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে, প্রতিদিনই সুস্থ হয়ে বাড়ি ফিরছে অনেক রোগী।

বিশেষজ্ঞরা বলছেন,  তুলনামূলক দূর্গম এলাকার শিশুরা বেশি আক্রান্ত ও মৃত্যুবরণ করছে। তবে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd