• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ এনসিপি কার্যালয়ে জামায়াত আমির দুই দিনে কলকাতার ২ শতাধিক হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন নিষিদ্ধ তবু সিলেটের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-হুইলার, বাড়ছে দুর্ঘটনা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ

সিলেটে হাসপাতাল থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

Reporter Name / ৫৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

361

সিলেট মহানগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দেওয়ার পর আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়েছে। নিহত ওই রোগী সিলেটের কানাইঘাট উপজেলার ফয়েজ আহমেদ (৩০)। রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সিলেট মহানগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মূত্রথলি ও মূত্রনালীর সমস্যা নিয়ে ভর্তি হন সিলেটের কানাইঘাট উপজেলার ফয়েজ আহমেদ। হাসপাতালে চিকিৎসা চলছিল তার। আজ সোমবার (২৫ আগস্ট) তার অপারেশন হ‌ওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনের ভয়ে রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে সিলেট মহানগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলার সিড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দেন তিনি। পরবর্তীতে তাকে উদ্ধার করে ওই হাসপাতালের আইসিউতে ভর্তি করা হলে রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অপারেশনের ভয়ে রবিবার রাতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দিয়ে ফয়েজ আহমেদ আহত হন। পরে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd