• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, চাইলেন হাসিনার বিচার জনগণের প্রত্যাশা অনুযায়ী ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি সিলেটে যানজটে অতিষ্ঠ জনজীবন, ১০০টিরও বেশি অবৈধ গাড়ি স্ট্যান্ড হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে কী ভাবছে ভারত দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর কুষ্টিয়া জেলা আ.লীগের দায় স্বীকার, দায়মুক্তি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ সিলেটে রনজিতের সভা: আলোচনায় রাজনৈতিক ‘আঁতাত’! অসচেতনতার বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: আব্দুস সালাম বাংলাদেশে দিনে ৭৩ শিশুর প্রাণ কাড়ছে নিউমোনিয়া বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ সিলেটে পুলিশকে দুর্বল করার ষড়যন্ত্র, আলোচনায় আওয়ামী লীগের সাবেক এমপি রঞ্জিত সরকার রনজিতের সভার পর রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, খোঁজ নেই মালিকের সিলেটে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের নামে মামলা জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যের মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের প্রশ্ন শফিকুল ইসলাম মাসুদের: আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ল প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা শ্রীলঙ্কার বিপক্ষে দলের নেতৃত্বে হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন

সিলেট থেকে চোরাই পণ্য বহন করতো এসএ পরিবহন

Reporter Name / ২৪৪ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

266

সিলেট প্রতিনিধি

সিলেট থেকে এসএ পরিবহন পার্সেল সার্ভিসের মাধ্যমে ভারতীয় চোরাচালানের পণ্য ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হতো।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- তাদের সিলেট সদর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় নাইওরপুল এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, স্কিন ব্রাইট ক্রিম ও নিভিয়া বডি লোশন জব্দ করে।

এর আগে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর টাস্কফোর্স গত বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে সিলেট মহানগরের নাইওরপুলস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে অবৈধ মালামাল জব্দ করে। তখন অফিসের সকল স্টাফকে ধরে নিয়ে যায়।

তবে এ বিষয়ে টাস্কফোর্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে ১৭ সেপ্টেম্বর থেকে এসএ পরিবহন নাইওরপুল শাখা তালাবদ্ধ থাকায় এবং তাদের সাইনবোর্ডে ব্যবহৃত নাম্বারে কেউ ফোন না ধরায় এ অভিযানের বিষয়ে এসএ পরিবহনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd