• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ মাধবপুরে মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, অথচ মামলা হলো আসামি ছাড়া! জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সৌজন্য সাক্ষাৎ সিলেটে একদিনে ২৪ জনের হাম শনাক্ত ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে সহাবস্থানে একমত ছাত্রদল ও ছাত্রশিবির ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের সিলেটে ভ য়া ব হ বিদ্যুৎ বিপর্যয়, মুক্তি কবে? সিলেটে বন্ধ হচ্ছে অবৈধ হাসপাতাল হবিগঞ্জে মোবাইল চু রি, এসআই ক্লোজড কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

সিলেট থেকে স্থানান্তর হচ্ছে না ‘সেটেলমেন্ট প্রেস’

Reporter Name / ৫৭৬ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

315

স্টাফ রিপোর্টার : সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর করা হবে না বলে আশ্বস্ত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ও বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও বর্তমান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ভূমি উপদেষ্টার কাছে দাবি জানালে তিনি এ আশ্বাস প্রদান করেন বলে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো

সম্প্রতি প্রেস ঢাকায় সরিয়ে নেওয়ার উদ্যোগে সিলেটজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রতিবাদে নগরে মানববন্ধন-সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচী পালন করা করয়। এতে বলা হয়- সিলেট অঞ্চলের প্রবাসী ও স্থানীয় জনগণের জন্য এ প্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই দ্রুত খতিয়ান ছাপার কাজ সম্পন্ন হয়। এতে বহুদিনের ভোগান্তি কমেছে। কিন্তু এখনো বিভিন্ন মৌজার কাজ অসমাপ্ত থাকায় প্রেস ঢাকায় স্থানান্তর করা হলে সিলেটবাসী মারাত্মক সমস্যার সম্মুখীন হতেন।

বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগুরুত্বপূর্ণ এ বিষয়ে আলোচনা করতে গিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির ও আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি ভূমি উপদেষ্টার কাছে এই অনুরোধ করেন। এ সময় তিনি সিলেটবাসীকে নিশ্চয়তা দেন যে প্রেস ঢাকায় নেওয়ার কোনো পরিকল্পনা সরকার বাস্তবায়ন করবে না।

সিলেটের স্বার্থে এ আশ্বাস দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটবাসীর পক্ষ থেকে খাদ্য উপদেষ্টা উপদেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd