• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী

সিলেট মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ২১১ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

76

অধিকার প্রতিষ্ঠার জন্য এখনো জুলাই যোদ্ধাদের আন্দোলনে জাতি লজ্জিত–এডভোকেট জুবায়ের

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐতিহাসিক ও রক্ত¯œাত অর্জন। জুলাই যোদ্ধারা জাতির গর্বিত সন্তান। তাদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জুলাই সনদের আইনী ভিত্তির জন্য জুলাই যোদ্ধাদের আন্দোলন ও আবার আহত হওয়ার ঘটনায় জাতি লজ্জিত। অবিলম্বে জুলাই যোদ্ধাদের যথাযোগ্য মর্যাদা প্রদানসহ জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে। জামায়াত জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্খা পূরণে অঙ্গিকারাবদ্ধ। তাই জুলাই সনদের আইনী ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবী জানিয়ে আসছে। এসব দাবি পূরণে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, জামায়াত নির্বাচনের জন্য প্রস্তুত। এজন্য নির্বাচনী লেবেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে হবে। ফ্যাসিবাদী সরকারের নির্বাচনী সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে। এজন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। কিছু সংস্কার ও একটা সনদ তৈরী করে আইনী ভিত্তি দিতে পরবর্তী সরকারের অপেক্ষার জন্য জুলাই আন্দোলনে ছাত্র-জনতা জীবন দেয়নি। এর বাস্তবতা অন্তর্বর্তী সরকার ও দেশের বৃহৎ রাজনৈতিক দলকে উপলব্দি করতে হবে। অন্যথায় আবারো জাতির ঘাড়ে ফ্যাসিবাদ চেপে বসার আশঙ্কা থেকেই যাবে।

তিনি শুক্রবার (১৭ অক্টোবর) সিলেট মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত রুকন সম্মেলনে মহানগর কর্মপরিষদের সকল নেতৃবৃন্দ এবং মহানগর আওতাধিন সকল রুকনগণ অংশ নেন।

রুকন সমাবেশে নেতৃবৃন্দ বলেন- আগামী নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হলে রুকনদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে ইসলামী আন্দোলনের কর্মীদের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। বর্তমানে দেশের প্রতিটি জনপদে জামায়াতের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা কয়েকগুণ বৃৃদ্ধি পেয়েছে। বুদ্ধি ভিত্তিক কর্মপন্থা অবলম্বনের মাধ্যমে ইসলামী আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd