• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: যে পথ পেরিয়ে আবার রাষ্ট্রক্ষমতায়, সামনে যে পরীক্ষা প্রধানমন্ত্রীর পোনা অবমুক্তকরণে মরা মাছ, আসলে কী ঘটেছিল মব সংস্কৃতি দমনে সরকার কঠোর: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী মোগলাবাজার থানার ওসি মনির প্রত্যাহার তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের জামায়াতে যোগ দেওয়া ৬৫০ জনের মধ্যে সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, কওমি আলেম, ফুটবলার ৯ দফা নিয়ে ইসিতে জামায়াত নেতারা, দাবিতে যা রয়েছে ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ বঙ্গবীর এমএজি ওসমানী দেশ ও জাতির অনন্য গৌরব: অধ্যাপক শফিকুর রহমান আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ ঘরে মিলল নারীর অর্ধগলিত লাশ চা বাগানের ড্রেনে পড়ে প্রাণ গেল নারী শ্রমিকের খলিলুর-হুমায়ুনের বিদেশি নাগরিকত্ব যাচাই চেয়ে আইনি নোটিস, জবাব না পেলে রিট মামলা মব সংস্কৃতি সরকার কঠোরভাবে দমন করবে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে ডাকসুর ‘জিএস’ ঘোষণা করে রাশেদ খানের স্ট্যাটাস নবম পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ড. নুরুল ইসলাম বাবুল—নতুন সমীকরণের ইঙ্গিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াত মনোনীত ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন নুরুল ইসলাম বাবুল

Reporter Name / ৩১ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

42

 

ডেস্ক রিপোর্ট-

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনকে সামনে রেখে নগর রাজনীতি ক্রমেই সরগরম হয়ে উঠছে। সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।

দলীয় একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মাওলানা নুরুল ইসলাম বাবুলকে মেয়র পদে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় একাধিক সূত্র জানিয়েছে, মাওলানা হাবিবুর রহমান প্রার্থী হতে আগ্রহী না হওয়ায় শেষ পর্যন্ত নুরুল ইসলাম বাবুলকেই চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় বা স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্তকে অনেকেই একটি চমক হিসেবে দেখছেন। আবার অনেকে মনে করছেন, ২৮ অক্টোবরের ঘটনায় আলোচিত নুরুল ইসলাম বাবুলকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বেছে নেওয়া জামায়াতের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। তবে এসব মূল্যায়ন রাজনৈতিক পর্যবেক্ষক ও সমর্থকদের মতামত; দল আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি।

এদিকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা ও সমাজকর্মী বেলাল আহমদ মুরাদ, বিএনপির নেতা ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী, রাজনৈতিক ব্যক্তিত্ব ফাহিম আল চৌধুরী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আফজাল হোসেন।

তবে বিএনপির পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ফলে দলটির মনোনয়ন কাকে দেওয়া হবে, তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা।

যদিও সিসিক নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি, তবুও সম্ভাব্য প্রার্থীদের ঘিরে রাজনৈতিক তৎপরতা ও আলোচনা দিন দিন আরও জোরালো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd