• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ: আন্তর্জাতিক সূচি নির্ধারণে ফিফার সঙ্গে কথা বলবে বাফুফে সিলেটে একদিনে সড়কে ঝরল আরও ৩ প্রাণ হাইকোর্টের রায়ে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল খলনায়ক ডনকে ‘ধুরন্ধর’ উল্লেখ করে রিমান্ড চেয়েছে সিআইডি বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ‘ছাত্রশিবির ছেড়ে যুবশিবির করায় জামায়াত আমার ওপর হামলা চালায়’ বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ করছে শিশু, যা বললেন চিকিৎসক শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল ৮ দোকান

Reporter Name / ১৯৯ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

302

সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুনে অন্তত ৮টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। 

রোববার (২৯ মার্চ) রাত ১১টার দিকে আগুন লাগলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাফিক পয়েন্টের সিটি ফার্মেসি লাগোয়া পপুলার ইলেকট্রনিক্স থেকে আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লাগল সেটা বলতে পারছে না কেউ। পরে আগুন সিটি ফার্মেসি, বিক্রমপুর শো স্টোর, বেবি শোজ, আজাদ শোজ, প্রমাণ শোজ-এ ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে। কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নেভানোর চেষ্টা করে। এখনো আগুন জ্বলছে। তবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

বিক্রমপুর শো স্টোরের মালিক সাজ্জাদ হোসেন বলেন, দোকান বন্ধ করে কেবল বাসার উদ্দেশে রওয়ানা দিয়েছিলাম। খবর পেলাম আগুন লেগেছে। এসে দেখি আমাদের দোকানসহ অন্তত ৭টি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে আমার প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুন কীভাবে লাগছে, কোথা থেকে লাগল- কিছুই জানি না। আমার মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন পথে নামার পর্যায়ে চলে গেছেন।

পপুলার ইলেকট্রনিক্সের মালিক পারভেজ আহমদ বলেন, আমি দোকানটি বন্ধ করে গিয়েছিলাম। কিছুক্ষণ পর শুনি আগুন লেগেছে। এসে দেখি আমার দোকান দাউ দাউ করে জ্বলছে। আমার ৫০ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি কোনোভাবেই পোষানো সম্ভব নয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, আগুনে ৬-৭টি দোকানঘর পড়ে গেছে। বাণিজ্যিক এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কেটটি পুড়ে যাওয়ায় কয়েক কোটি টাকার মালামাল ও স্থাপনা ছাই হয়ে গেছে। আমরা আগুনের সূত্রপাত ও কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd