• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা

সেই ‘এক মোবাইল নম্বরেই’ মা-মেয়ে হত্যার রহস্য উদ্ঘাটন!

Reporter Name / ১৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

171

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) এবং মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) ছুরিকাঘাতে হত্যার প্রায় তিন দিনের মাথায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে বুধবার (১০ ডিসেম্বর) ভোরে তার স্বামী রাব্বির সঙ্গে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার এন এস নজরুল ইসলাম এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন।


নজরুল ইসলাম জানান, গত ৮ ডিসেম্বর সকালের দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলামের করা মামলায় নতুন গৃহকর্মী আয়েশাকে সন্দেহ করা হলেও তাকে শনাক্ত করা ছিল পুলিশের জন্য বিশাল চ্যালেঞ্জ। কারণ, কাজে যোগ দেয়ার মাত্র তিন দিন আগে আসা এই গৃহকর্মীর কোনো ছবি, এনআইডি, মোবাইল নম্বর বা পরিচয় সংরক্ষিত ছিল না। সিসিটিভির ফুটেজেও তাকে স্পষ্ট চেনার উপায় ছিল না। কারণ, সে সবসময় বোরকা পরে মুখ ঢেকে চলাচল করত।

পুলিশ জানায়, কোনো ডিজিটাল ক্লু না পেয়ে তদন্ত দল তখন ‘ম্যানুয়াল’ উপায়ে থানায় গত এক বছরের গৃহকর্মীর মাধ্যমে সংঘটিত চুরির ঘটনাগুলো বিশ্লেষণ করতে শুরু করে। বিশেষ করে, গলায় পোড়া দাগ এবং জেনেভা ক্যাম্প এলাকায় বসবাসকারী গৃহকর্মীদের তথ্য যাচাই করা হয়। এই সূত্রেই মোহাম্মদপুর থানার অধীন হুমায়ুন রোডে পূর্বে সংঘটিত একটি চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার থেকে একটি পুরোনো মোবাইল নম্বর পাওয়া যায়–যা ছিল ঘটনার মোড় ঘুরিয়ে দেয়ার মূল সূত্র।

এই নম্বরটির কল ডেটা রেকর্ড বিশ্লেষণ করে জানা যায়, নম্বরটি ব্যবহার করত রাব্বি নামের এক ব্যক্তি। তদন্তে বেরিয়ে আসে, এই রাব্বির স্ত্রীই হলো পলাতক গৃহকর্মী আয়েশা। তাদের বর্ণনা বাদীর দেয়া বর্ণনার সঙ্গে পুরোপুরি মিলে যায়। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান শেষে অবশেষে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকায়া গ্রামে তার দাদা-শ্বশুরবাড়ি থেকে আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় আয়েশার কাছ থেকে চুরি করা একটি ল্যাপটপও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা হত্যার দায় স্বীকার করেছে। পুলিশকে সে জানায়, কাজে যোগ দেয়ার দ্বিতীয় দিনই সে দুই হাজার টাকা চুরি করে। চতুর্থ দিন সকালে টাকা চুরির বিষয়টি নিয়ে গৃহকর্ত্রী লায়লা আফরোজের সঙ্গে তার তর্কাতর্কি হয়। লায়লা আফরোজ ফোনে তার স্বামীকে বিষয়টি জানাতে চেষ্টা করলে আয়েশা আগে থেকে লুকিয়ে আনা সুইচ গিয়ার চাকু দিয়ে পেছন থেকে তাকে আঘাত করে। ধস্তাধস্তির একপর্যায়ে লায়লা আফরোজ অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।

এ সময়ে মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে নাফিসা লাওয়াল বিনতে আজিজ মাকে বাঁচাতে এগিয়ে এলে আয়েশা তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। নাফিসা ইন্টারকমে গার্ডকে ফোন দিতে চাইলে আয়েশা ইন্টারকমের মূল তার ছিঁড়ে ফেলে। অতিরিক্ত রক্তক্ষরণে নাফিসারও মৃত্যু হয়।

এরপর নিজের রক্তমাখা কাপড় বদলে নাফিসার স্কুলড্রেস পরে বাসা থেকে বের হয় ঘাতক আয়েশা। ঢাকা ছাড়ার সময় সিংগাইর ব্রিজ থেকে মোবাইল ও পোশাকভর্তি ব্যাগ নদীতে ফেলে দেয় সে।

অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম আরও জানান, আয়েশার আগেও চুরির অভ্যাস ছিল এবং সে তার নিজের বোনের বাড়ি থেকেও অর্থ ও স্বর্ণালংকার চুরি করেছিল।

অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম ঢাকাবাসীর প্রতি ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানান: ‘আপনারা যারা বাসায় গৃহকর্মী রাখেন তারা তাদের পরিচয় নিশ্চিত হবেন। আপনার বাসায় কাজ করা ব্যক্তির পরিচয়পত্র ও তাকে শনাক্তকারী ব্যক্তির তথ্য সংগ্রহ করে রাখবেন। কারণ, এখানে আপনার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় জড়িত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd