• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত ঢলে তলিয়ে গেছে সাদাপাথর পর্যটন কেন্দ্র, বন্ধ ঘোষণা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, সিলেটজুড়ে বন্যার শঙ্কা বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ প্রতিষ্ঠার হুঁশিয়ারি জার্মানি-আইভরি কোস্টের হাইভোল্টেজ লড়াই

স্কলার্সহোমের শিক্ষার্থীর মৃ*ত্যু : এবার তদন্তে নামছে জেলা প্রশাসন

Reporter Name / ২০২ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

110

সিলেটের স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়াল (১৯)-এর আত্মহত্যার ঘটনায় তদন্তে নেমেছে জেলা প্রশাসন। এ জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আজমানের মৃত্যুর পাঁচ দিন পর সোমবার (২২ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক স্মারকে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পদ্মাসেন সিংহকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে সিলেট মহানগর পুলিশের একজন প্রতিনিধি এবং জেলা শিক্ষা কর্মকর্তাকে সদস্য রাখা হয়েছে।

স্মারকে উল্লেখ করা হয়েছে, আজমান আহমেদ দানিয়ালের আত্মহত্যার প্রকৃত কারণ এবং এ ঘটনায় উদ্ভূত পরিস্থিতি অনুসন্ধানপূর্বক বিস্তারিত প্রতিবেদন দিতে হবে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে এ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্কলার্সহোম’র শাহী ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়াল (১৯)-এর মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে অধিকতর তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আজমানের মত্যুর খবরে ছড়িয়ে পরার পর থেকেই স্কলার্সহোম কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তার সহপাঠী ও ওই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

এমনকি অনেক সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরাও স্কলার্সহোমের বিরুদ্ধে শিক্ষার্থী ও তাদের অভিভাকেদের সাথে খারাপ আচরণ, পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক না থাকা, শিক্ষার্থী খারাপ করলে ছাড়পত্র দিয়ে বের করে দেওয়ার অভিযোগ তুলেন।

এই ঘটনাকে কেন্দ্র করে আজ রবিবার সিলেটের বেসরকারি ব্যক্তি মালিকানাধীন বিদ্যাপীঠ স্কলার্সহোম’র শাহী ঈদগাহ ক্যাম্পাসে উপাধ্যক্ষের অপসারণসহ ৫ দফা দাবি নিয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

আন্দোলনের মুখে উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী পদত্যাগ করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের লিখিত আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এসময় আন্দোলনের মুখে পড়ে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দেওয়া দাবি পূরণে আশ্বাস প্রদান করলে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল দশটা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলন কর্মসূচী স্থগিত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd