• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কানাইঘাটে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ নগদ টাকা জব্দ জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সিলেট জামায়াতের ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা হরমুজের রক্ষকরা আপনার পা ভেঙে দেবে : ট্রাম্পকে ইরানের সেনাপ্রধান গৃহবধূ থেকে যেভাবে অন্যতম নেতা হয়ে উঠেছিলেন খালেদা জিয়া সরকারের ৬ মাস: রাজনৈতিক সংস্কৃতি বদলের ইতিবাচক চেষ্টা প্রধানমন্ত্রীর চেম্বার খুলে দিচ্ছেন সেবা, ভুয়া চিকিৎসককে বড় অংকের জরিমানা বর্ষাকালে কোন ফল ফ্রিজে রাখবেন, কোনটি বাইরে রাখবেন আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে ৪ দফা প্রস্তাব জামায়াতের জ্বালানি সংকট সমাধানে তিন মাস আগে দেওয়া জামায়াতের পরিকল্পনার অগ্রগতি কী বিশ্বনাথে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন এমপি লুনা চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি: আমির হামজা সিলেটে বাসা-বাড়ি নির্মাণ নিয়ে যে নির্দেশনা দিল সিউক হামলাকারীরা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু: আমির হামজা আল্লামা সাঈদী অর্ধশতাব্দী মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন -মাহমুদুর রহমান দিলাওয়ার হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ তারেক রহমান দিল্লি যাবেন না নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর

স্বৈরাচার সরকারের কারণেই বিদ্যুৎ-জ্বালানির অভাবে মানুষ কষ্ট পাচ্ছে: প্রধানমন্ত্রী

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

29

পতিত স্বৈরাচার আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ দল) সরকারের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত পদক্ষেপের কারণেই বিদ্যুৎ ও জ্বালানির অভাবে দেশের মানুষ কষ্ট পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার সেই সংকট নিরসনে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজ রোববার (১৮ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়  ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, বিদ্যুৎ সংকট মোকাবেলায় আগামী দশ বছরের পরিকল্পনা ২৭ আগস্ট জাতীয় সংসদে উপস্থাপন করবে বিএনপি সরকার।

‘সংকটকে’ পুঁজি করে কিছু সংখ্যক ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে অভিযোগ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সরকার গঠনের পর প্রথম কিশোরগঞ্জ জেলা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে দেখা হওয়া শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী তুলে দেন তিনি।

সফরের শুরুতে বেলা সাড়ে এগারোটায় কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সকল নদী ও খালে মাছের পোনা ছাড়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে নির্মাণ করতে কাজ করছে সরকার। জনগণের ভাগ্যের উন্নয়নে হাতে হাত রেখে কাজ করতে সবাইকে আহ্বান জানান তিনি।

এদিকে, দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

পরে, কটিয়াদি আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd