হামলাকারীরা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু: আমির হামজা
Reporter Name
/ ৯
Time View
Update :
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
Share
হামলাকারীরা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু: আমির হামজা
জামায়াত ও গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন সদর আসনের (কুষ্টিয়া-৩) সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা। রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টায় কুষ্টিয়া শহরের হাজী শরীয়তুল্লাহ একাডেমি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। এ সময় আমির হামজা অভিযোগ করেন, নির্বাচনী এলাকায় নির্ধারিত গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার পথে ‘গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা’ তার গাড়িবহরে পূর্বপরিকল্পিত ও অতর্কিত হামলা চালিয়েছে। তিনি বলেন, এটি কোনো আকস্মিক ঘটনা নয়, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং আমার গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নস্যাৎ করতেই এ হামলা চালানো হয়েছে।’ আমির হামজা আরও বলেন, ‘একজন জনপ্রতিনিধি ও আলেম হিসেবে জনগণের নিরাপত্তায় কাজ করা আমার...
11
জামায়াত ও গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন সদর আসনের (কুষ্টিয়া-৩) সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টায় কুষ্টিয়া শহরের হাজী শরীয়তুল্লাহ একাডেমি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।
এ সময় আমির হামজা অভিযোগ করেন, নির্বাচনী এলাকায় নির্ধারিত গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার পথে ‘গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা’ তার গাড়িবহরে পূর্বপরিকল্পিত ও অতর্কিত হামলা চালিয়েছে। তিনি বলেন, এটি কোনো আকস্মিক ঘটনা নয়, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং আমার গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নস্যাৎ করতেই এ হামলা চালানো হয়েছে।’
আমির হামজা আরও বলেন, ‘একজন জনপ্রতিনিধি ও আলেম হিসেবে জনগণের নিরাপত্তায় কাজ করা আমার দায়িত্ব। কিন্তু রাজনীতির নামে যারা একজন সংসদ সদস্যের ওপর পরিকল্পিত হামলা চালায়, তারা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু। হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে হামলার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে।’
পাশাপাশি স্থানীয় পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান আমির হামজা। প্রশাসন দ্রুত হামলাকারীদের আইনের আওতায় না আনলে, কুষ্টিয়ার শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এর কঠোর জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংঘর্ষের সময় গণঅধিকার পরিষদের কার্যালয়ে হামলা ভাঙচুর এবং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়। জবাবে সংবাদ সম্মেলনে উপস্থিত কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুর বলেন, ‘আমির হামজা দেশের সম্পদ। কেবল বাংলাদেশ নয় বিশ্বজুড়ে তার ভক্ত রয়েছে। তার কোনও ভক্ত বা সাধারণ মানুষ এসব ঘটনা ঘটিয়েছে।’