• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ মাধবপুরে মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, অথচ মামলা হলো আসামি ছাড়া! জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সৌজন্য সাক্ষাৎ সিলেটে একদিনে ২৪ জনের হাম শনাক্ত ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে সহাবস্থানে একমত ছাত্রদল ও ছাত্রশিবির ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের সিলেটে ভ য়া ব হ বিদ্যুৎ বিপর্যয়, মুক্তি কবে? সিলেটে বন্ধ হচ্ছে অবৈধ হাসপাতাল হবিগঞ্জে মোবাইল চু রি, এসআই ক্লোজড কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

18

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তবে এবারের ফলাফলে উঠে এসেছে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের এক হতাশাজনক চিত্র।

আজ সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

চলতি বছরের ফলে দেশে মোট ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের একজনও পাসের মুখ দেখতে পাননি।

বিগত ২০২৫ সালের তুলনায় এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বোর্ডভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এ বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭টিতে। গত ২০২৫ সালে যা ছিল ৪৮টি।

সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে। এ বছর এ বোর্ডের অধীন ২২৬টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। গত ২০২৫ সালে এই সংখ্যা ছিল মাত্র ৮৬টি।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে গত ২০২৫ সালে শতভাগ ফেল করা কোনো প্রতিষ্ঠান না থাকলেও, এ বছর ২৯টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd