• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার সাজু হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন শ্রীলেখা সেউতা দিয়ে স্পেনে ঢুকেছে ৬০ হাজার অভিবাসী, ৩৪ জনের মৃত্যু ‘শহীদদের রক্তে ভেজা এই জমিনে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই’ কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল কাল সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মহানগর জামায়াতের দোয়া মাহফিল পরিবহন শ্রমিকরা চাঁদাবাজদের হাতে নাজেহাল হচ্ছেন: বিরোধীদলীয় নেতা অনিয়মের বিরুদ্ধে কথা বলেই যাবো সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি আটক অস্ত্র ছাড়বে হামাস, সেনা সরাবে ইসরায়েল সুরমা নদীতে ভাসছিল অজ্ঞাত মরদেহ ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার পরাশক্তির শক্তি বনাম দুর্বল রাষ্ট্রের কৌশল: যুক্তরাষ্ট্র – ইরান সংঘাতের নতুন পাঠ জুমার আজানের পর যে কাজগুলো করা নিষেধ অস্ট্রেলিয়ায় শান্তর ‘মিশন রেসপেক্ট’ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী

৫০০ টাকা বাজিতে খালে ১০০ ডুব, প্রাণ গেল কৃষকের!

Reporter Name / ২০৬ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

208

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৫০০ টাকার বাজি ধরে খালে ১০০ বার ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামের এক কৃষকের আকস্মিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ইয়া কাছারি বাড়ি বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত বাবুল মোল্লা ওই উপজেলার বড়ইয়া মোল্লাবাড়ি এলাকার আনসার মোল্লার ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন। শীতের সকালে একটি অনাকাঙ্ক্ষিত বাজির পরিণতিতে এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বাবুল মোল্লা মাথায় এক বস্তা চাল নিয়ে বড়ইয়া কাঁছারি বাড়ি বাজারে পৌঁছান। দীর্ঘ পথ হাঁটার পরিশ্রমে শরীর গরম হয়ে গেলে তিনি বাজারে উপস্থিত কয়েকজনের সাথে একটি বাজি ধরেন। বাজির শর্ত ছিল, ৫০০ টাকার বিনিময়ে তিনি পাশের খালে নেমে একটানা ১০০ বার ডুব দেবেন। বাজি জেতার লক্ষ্যে তিনি খালে নেমে বিরতিহীনভাবে ১০০ বার ডুব শেষ করেন। তবে ডুব দেওয়া শেষ করে খালের পাড়ে উঠে আসার পরপরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

বাবুল মোল্লা অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে উপস্থিত স্বজনেরা তাঁকে কম্বল ও আগুনের মাধ্যমে উষ্ণতা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি; তবে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd