৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা স্বাস্থ্য সহকারীদের
Reporter Name
/ ১৫৬
Time View
Update :
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
Share
৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা স্বাস্থ্য সহকারীদের
দেশজুড়ে ২৬ হাজার স্বাস্থ্যকর্মীর দাবির আন্দোলন টানা দশ দিনে গড়িয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের মেইন গেইটে অবস্থান কর্মসূচিতে অংশ নেন ৬৪ জেলার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে চলা এ কর্মসূচি থেকে তারা জানান, নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।দাবি বাস্তবায়নে দৃঢ় অবস্থানে থাকা স্বাস্থ্য সহকারীরা বলেন, নাগরিক স্বাস্থ্যসেবার প্রথম সারিতে কাজ করলেও প্রাপ্য মর্যাদা ও সুবিধা থেকে তারা দীর্ঘদিন বঞ্চিত। সরকার দ্রুত আলোচনায় বসে সমস্যার সমাধান করবে এমন প্রত্যাশা তাদের। তা না হলে সড়ক...
166
দেশজুড়ে ২৬ হাজার স্বাস্থ্যকর্মীর দাবির আন্দোলন টানা দশ দিনে গড়িয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের মেইন গেইটে অবস্থান কর্মসূচিতে অংশ নেন ৬৪ জেলার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে চলা এ কর্মসূচি থেকে তারা জানান, নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।দাবি বাস্তবায়নে দৃঢ় অবস্থানে থাকা স্বাস্থ্য সহকারীরা বলেন, নাগরিক স্বাস্থ্যসেবার প্রথম সারিতে কাজ করলেও প্রাপ্য মর্যাদা ও সুবিধা থেকে তারা দীর্ঘদিন বঞ্চিত। সরকার দ্রুত আলোচনায় বসে সমস্যার সমাধান করবে এমন প্রত্যাশা তাদের। তা না হলে সড়ক অবরোধের মতো আরও বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।