• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাফের শিরোপা জিততে চান শমিত সিলেটে হাসপাতাল থেকে সপরিবারে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: ৭ জন কারাগারে, কিশোরী সেফহোমে সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস দাউদিয়া মাদরাসার ২২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বি/রু/দ্ধে হু*শি*য়া*রি গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন সিলেটে এক কোটি ৩৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ এমপির উপস্থিতিতেই বিএনপিতে যোগদান: লীগের সাইফুলের দাবি ‘আনুষ্ঠানিক’, শকুর অস্বীকার ‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিবাসন খ্যাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে -ইউএনও সুনন্দা রায়

Reporter Name / ১৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

163

বিশ্বনাথ প্রতিনিধি

 

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেছেন, সচেতন ও দক্ষ না হয়েই বিদেশে যান বাংলাদেশের অনেক মানুষ। ফলে তারা সেখানে গিয়ে নিজেদের কাঙ্খিত সফলতা অর্জন করতে পারেন না। তাই সকলের উচিত বিদেশ যাওয়ার পূর্বে দক্ষতা অর্জন করে ও যে দেশে যাবেন, সে দেশের ভাষা শিখে সরকারি নিয়ম-কানুন মেনেই বিদেশ যাওয়া। এজন্য আমাদেরকে অভিবাসন খ্যাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আর সর্বপ্রথমে তৃণমূল পর্যায়ের এর সচেতনতা সৃষ্টি করতেহবে। বিশেষ করে নারী অভিবাসনের ক্ষেত্রে আমাদেরকে আরোও অনেক বেশি সচেতনতার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদেরকে যুক্ত হতে হবে।

 

 

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা বিআরডিবি মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন ওবিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রভডসাসটেইনেবল রিইন্ট্রিগেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় তিনি আরোও বলেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগামের পুনরেকত্রীকরণের মডেলটি অন্ত্যন্ত চমৎকার এবং সংস্থাটি দীর্ঘদিন যাবত অভিবাসন প্রবণ বিশ্বনাথ উপজেলা’সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরকারের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছে। তা প্রশংসার দাবী রাখে।

 

ব্র্যাকের সিলেট জেলা সমন্বয়কারী মোঃ আরিফের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার আনহার আলীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল শহিদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার।

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বিদেশে যাওয়ার পরে নিজের সঙ্গে হওয়া দুর্বিষহ নির্যাতনের ভয়ংকর বিবরণ উপস্থিত আলোচকদের সামনে তুলে ধরেন সৌদি আরব ফেরত লুকসানা বেগম এবং লিবিয়া ফেরত অভিবাসী রবিউল ইসলাম। কর্মশালা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় প্রত্যাশা-২ প্রকল্পের অধীনে তাদের টেকসই পুনরেকত্রীকরণের জন্যে দেওয়া আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd