• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

আইইএলটিএস ছাড়াই ইউরোপে পড়াশোনা, প্রতি মাসে মিলবে ৮০০ ইউরো

Reporter Name / ২৭৫ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

308

ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন অনেক শিক্ষার্থী, তবে ভাষাগত শর্ত ও উচ্চ ব্যয়ের কারণে সে স্বপ্ন অনেক সময় অধরাই থেকে যায়। সেই বাধা ভেঙে দিতেই ইতালির স্বনামধন্য ইউনিভার্সিটি অব ক্যামেরিনো নিয়ে এলো আকর্ষণীয় বৃত্তির সুযোগ। সুখবর হলো এই বৃত্তিতে আবেদন করতে আইইএলটিএস বাধ্যতামূলক নয়। বিশ্বের যেকোনও দেশের শিক্ষার্থীরা ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য আবেদন করতে পারবেন।

ইতালির মধ্যাঞ্চলে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যামেরিনো দেশটির অন্যতম প্রাচীন ও সম্মানজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৩৩৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিক শিক্ষা ও গবেষণার সমন্বয় ঘটিয়ে বিশ্বজুড়ে পরিচিতি অর্জন করেছে। আধুনিক গবেষণাগার, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি বিশ্ববিদ্যালয়টিকে বিদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় করে তুলেছে।

বৃত্তির ধরন

ইউনিভার্সিটি অব ক্যামেরিনোতে পড়াশোনার জন্য একাধিক স্কলারশিপের সুযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, যা রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত। উচ্চ ফলাফলধারী শিক্ষার্থীদের জন্য রয়েছে ইউনিক্যাম এক্সেলেন্স স্কলারশিপ, যা মূলত মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের দেয়া হয়। ইউরোপজুড়ে শিক্ষার্থী বিনিময়ের জন্য আছে ইরাসমাস প্রোগ্রাম। এ ছাড়া স্থানীয় পর্যায়ে মার্কে রিজিওনাল স্কলারশিপও রয়েছে।

যেসব সুবিধা মিলবে

এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা পাবেন উল্লেখযোগ্য আর্থিক সহায়তা। সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফের পাশাপাশি মাসিক জীবনযাত্রার খরচের জন্য ৩০০ থেকে ৮০০ ইউরো পর্যন্ত স্টাইপেন্ড দেয়া হবে যা ১ লাখ ১৪ হাজার টাকার বেশি। যোগ্য শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে অথবা স্বল্প খরচে ভর্তুকিযুক্ত আবাসনের ব্যবস্থাও রয়েছে। স্বাস্থ্য সুরক্ষার জন্য থাকবে হেলথ ইনস্যুরেন্স, পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিয়ান ভাষা শেখার বিশেষ কোর্সে অংশ নেয়ার সুযোগও মিলবে।

যারা আবেদন করতে পারবেন

বিশ্বের সব দেশের শিক্ষার্থীরাই এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর অবশ্যই ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে। স্নাতক প্রোগ্রামের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের সনদ এবং স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে আইইএলটিএস বাধ্যতামূলক নয়, তবে ইংরেজিতে দক্ষতার প্রমাণ দিতে হবে যেমন ইংরেজি মাধ্যমে পড়াশোনার সনদ বা অন্য স্বীকৃত ভাষা দক্ষতার সার্টিফিকেট।

পড়াশোনার বিষয়সমূহ

ইউনিভার্সিটি অব ক্যামেরিনোতে পড়াশোনার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি, লাইফ সায়েন্সেস, আর্কিটেকচার ও ডিজাইন, সামাজিক বিজ্ঞান, ফার্মেসি ও স্বাস্থ্যবিজ্ঞান।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd