• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস

Reporter Name / ৮৩ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

146

বর্ষার মাঝামাঝি সময়ে এসে চলতি আগস্ট মাসে দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। 

 

উজানে ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, সিলেট ও ময়মনসিংহে প্লাবনের ঝুঁকি যেমন রয়েছে। ভারী বৃষ্টিতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। তবে এই মাসে কোনো ঘূর্ণিঝড় বা বড় ধরনের তাপপ্রবাহের আশঙ্কা নেই। যদিও বৃষ্টির বিরতিতে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম দেশবাসীকে ভোগাতে পারে।

 

শনিবার (০১ আগস্ট) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) আগস্ট মাসের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

 

সংস্থাটি জানায়, চলতি আগস্টের প্রথম সপ্তাহে (১ থেকে ৮ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আকাশে মেঘের ঘনত্ব বেশি থাকবে। উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে টানা রোদ দেখার সম্ভাবনা বেশ কম। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও রংপুর, সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণাংশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে উত্তরাঞ্চল ও দেশের উজান এলাকায় টানা বৃষ্টির কারণে নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে। তবে এই সময়ে সমুদ্রের পরিস্থিতি শান্ত থাকার সম্ভাবনা বেশি।

 

দ্বিতীয় সপ্তাহে (৯ থেকে ১৬ আগস্ট) দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রভাব বেশি দেখা যাবে বলে জানিয়েছে বিডব্লিউওটি। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠতে পারে। ফলে সমুদ্রবন্দরে সতর্ক সংকেত জারির সম্ভাবনা রয়েছে। পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঝুঁকি বৃদ্ধি পাবে। অন্যদিকে উজান থেকে পানি নামায় উত্তরাঞ্চলে নদী নদীর পানি বেড়ে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। এই সপ্তাহে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হলেও তা বাংলাদেশ থেকে দেখা যাবে না।

 

আগস্টের শেষ দুই সপ্তাহে বৃষ্টিপাতের তীব্রতা দেশের বিভিন্ন অঞ্চলে বজায় থাকবে। ১৭ থেকে ২৪ আগস্ট পর্যন্ত প্রায় দেশজুড়ে আকাশে মেঘ বেশি থাকবে। দেশের ওপর এক বা একাধিক মৌসুমি বৃষ্টিবলয় সক্রিয় থাকায় সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। একাধিক নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

 

সর্বশেষ সপ্তাহে (২৫ থেকে ৩১ আগস্ট) দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামে বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। সমুদ্র উত্তাল থাকার পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন কোনো লঘুচাপের সৃষ্টি হতে পারে।

 

আগস্টের ২৮ তারিখে একটি চন্দ্রগ্রহণ সংঘটিত হওয়ার কথা থাকলেও বাংলাদেশ থেকে সেটি দৃশ্যমান হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd