• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিবাসন প্রক্রিয়া টেকসইয়ে গুরুত্বারোপ ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন

Reporter Name / ১৩৩ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
Screenshot

189

ভালোবাসা হলো আবেগ প্রকাশের সবচেয়ে সুন্দর রূপ। এটি এমন একটি আবেগ যা প্রকাশের চেয়ে অনুভূত বেশি হয়। অর্থাৎ সবটুকু কখনোই প্রকাশ করা যায় না। আমরা সবাই শৈশবকাল থেকে চিরন্তন ভালোবাসার গল্প পড়েছি। রোমিও-জুলিয়েট হোক বা লায়লা-মজনু, প্রত্যেক ভালোবাসার কাহিনিই দু’জনের ভেতরকার প্রেমকেই বোঝায়। ১৪ ফেব্রুয়ারির সর্বাধিক প্রতীক্ষিত ভালোবাসা দিবসের পূর্ববর্তী ভ্যালেন্টাইনস সপ্তাহে আপনার ভালোবাসা প্রকাশের চেয়ে আর ভালো উপায় কী?

ভালোবাসার মানুষ হিসেবে কাউকে চাওয়ার আগে অবশ্যই তার সম্মতি প্রয়োজন। আর তার এই সম্মতি আদায় করতে হবে খুব শালীন ও সবচেয়ে সুন্দর উপায়ে, তাই না? ভ্যালেন্টাইনস সপ্তাহের আজকের দিনটি অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ‘প্রোপজ ডে’ হিসেবে পালিত হয়। আর মনের মানুষকে মনের কথা জানানোর জন্য আজকের দিনটিই তাই সবচেয়ে সুন্দর দিন।

আজকের দিনটি ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন। যা কি-না সাত ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত উদযাপিত হয়। গতকাল ছিলো সম্ভাব্য ভালোবাসার মানুষটিকে গোলাপ দেওয়ার দিন অর্থাৎ ‘রোজ ডে’। যারা তাদের প্রিয়জনকে গোলাপ দেওয়ার সুযোগ হারিয়েছেন তারা আজকের এই প্রোডজ ডে-টি ভালোবাসা জানানোর কাজে ব্যবহার করতে পারেন।

বিশেষ মানুষটিকে মনের কথা জানিয়ে দেওয়াটা এতো সহজ নয় কারণ আপনি কী বলবেন এবং কী করতে চাচ্ছেন তা আগে থেকেই গুছিয়ে নেওয়া দরকার। ভালোবাসার মানুষের সামনে আমাদের ভালোবাসা প্রকাশের সময় এলেই মুশকিলে পড়ে যেতে হয়। কাউকে প্রোপজ করাটা আসলে এমন একটি বিষয় যা কেবল একবারই করা সম্ভব এবং আপনি যদি সঠিক জায়গায় কড়া নাড়তে পারেন তবে পছন্দের মানুষটির ভালোবাসা অর্জন করতে পারবেন।অপরপক্ষ আপনার প্রস্তাব গ্রহণ করলে খুব স্বাভাবিকভাবেই তা আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে শতগুণ। কোনো একজন মানুষ সারাজীবন আপনার সঙ্গে চলতে আগ্রহী, এমনটা ভাবলেই তো খুশিতে মাথা এলোমেলো হয়ে যাওয়ার কথা! সারাজীবন ধরে পরস্পর আবেগ ভাগাভাগির এই প্রক্রিয়াটি শুরু হয় ‘প্রোপজ’-এর মাধ্যমে। তাই এই দিনটিকে একটি বিশেষ করে তুলতে এখানে কয়েকটি উদ্ধৃতি রইলো-

* কিছু সময় স্বপ্নের চেয়ে বাস্তবই বেশি সুন্দর হয়। ঠিক একারণেই আমি তোমায় ভালোবাসি!

* পৃথিবীর আনাচে কানাচে বহু প্রেমকাহিনি লুকিয়ে রয়েছে। কিন্তু আমাদেরটাই এরমধ্যে সবচেয়ে মিষ্টি, তুমি কি আমার হবে?

* এটা হয়তো আমাদের অজান্তেই কেউ লিখে গিয়েছিলেন, তাই ভবিষ্যৎ আমাদের এক সুতোয় গেঁথেছে।

আমাদের চারপাশের পৃথিবীটা খুবই ছোট। সেখানে যখন আমরা এমন একজনকে খুঁজে পাই যার সঙ্গে মন খুলে দুই মিনিট কথা বলা ছাড়াও সম্পূর্ণ বোঝাপড়া একটা দারুণ পর্যায়ে থাকে। সেখানে ভালোবাসায় কোনো ভয় থাকে না। এমন একজন মানুষ আপনিও খুঁজে পান, আজকের দিনে এমনটাই প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd