• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আন্তর্জতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোনালদো ইরানে ৯ নভেম্বর রাতে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ২৬৮ রানে পিছিয়ে থেকে সিলেটের দ্বিতীয় দিন শেষ বাংলাদেশের অসুস্থ হয়ে হাসপাতালে প্রবাসী কল্যাণমন্ত্রী, দেখতে গেলেন বাণিজ্যমন্ত্রী পরীক্ষা মিস করে সিলেট টেস্ট দেখতে গ্যালারিতে ভক্তরা শামসুন্নাহার যেভাবে হয়ে উঠলেন পরীমণি আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী মালেয়শিয়া বাংলাদেশ থেকে কর্মী যাবে ডিসেম্বরে: শ্রমমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ টিলাগড় থেকে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ১ আমরা এখনও কাঙ্ক্ষিত শিক্ষার জায়গায় পৌঁছাতে পারিনি: বাহুবলে ববি হাজ্জাজ ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি সিলেটে ধারালো সুইস গিয়ার চাকুসহ ছিনতাইকারী গ্রেফতার সিলেট জেলা ও মহানগর জামায়াতের আমির পদে পুনর্নির্বাচিত হাবিব-ফখরুল ট্রিপল মার্ডার: মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৮ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ আখ্যা দিয়ে পদ হারালেন সচিব সিলেটসহ সারাদেশের জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা গ্যাস সংকটের শঙ্কা ও এলপিজির বাড়তি দামে বিপাকে গ্রাহকরা চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকার কাজ করছে: এমপি শওকতুল ইসলাম

আন্তর্জতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোনালদো

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

7

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বিবৃতির মাধ্যমে পর্তুগাল জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা।

আন্তর্জাতিক বিরতির পর কিছুদিন চিন্তাভাবনা শেষে অবশেষে এই সিদ্ধান্ত নেন পর্তুগালের অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা তার বিবৃতির শুরুতেই তিনি লেখেন, ‘পর্তুগাল সবসময় আমার হৃদয়ে থাকবে।

পর্তুগিজদের উদ্দেশ্যে আবেগঘন বার্তায় রোনালদো লেখেন, ‘প্রিয় দেশবাসী, আমাদের জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি তুলে রাখার সময় এসেছে। আমি কখনোই এটাকে শুধু আমার একার মনে করিনি; তবে গত ২৩ বছর ধরে এই জার্সি পরার পরম সৌভাগ্য ও দায়িত্ব আমার ওপর ছিল।’

২০০৩ সালে জাতীয় দলে অভিষেক হওয়া ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগালের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তার নেতৃত্বেই পর্তুগাল ২০১৬ সালের ইউরো কাপ এবং ২০১৯ সালের উয়েফা নেশনস লিগ জয় করে। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ এবং আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড নিজের দখলে রেখেই পর্তুগালের জার্সিকে বিদায় বললেন এই কিংবদন্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd