• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্যামিলি কার্ড বিতরণে মঙ্গলবার দিরাই যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেটে যুবককে অপহরণের পর গোপন আস্তানায় জিম্মি করে মুক্তিপণ দাবি, আটক ১০ ফেসবুকে ঘোষণা দিয়ে দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান যত দিন চলবে বাংলাদেশে মজুতকৃত জ্বালানি বছরজুড়ে ডেঙ্গুর দাপট, শতকোটি টাকা খরচেও নিয়ন্ত্রণে আসেনি মশা বিএনপির কাছে নতিস্বীকার করে ১ দিনে দুই নির্বাচন দিয়েছে অন্তর্বর্তী সরকার-জামায়াত আমির ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনিপুত্র মোজতবা খামেনি ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে বিএনপির এমপিদের ‘ষড়যন্ত্রে না জড়ানোর’ আহ্বান আখতার হোসেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখল ভারত জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি সিলেটে তেলের তেলেসমাতি : মাঠে নামছে ভ্রাম্যমাণ আ দা ল ত ভারতের দাপট বনাম নিউজিল্যান্ডের মিতব্যয়ী লড়াই ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস বিয়ানীবাজারে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে কেউ তদবির করলে তাকেও ধরেন, পুলিশকে আরিফ ছিনতাইয়ের ঘটনায় সিলেটে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন নিজের ফাঁদে নিজেই ধরা ট্রাম্প

আ. লীগ কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

36

কয়েক দফায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া রাজশাহী মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজুসহ কয়েকজন নেতা বৃহস্পতিবার সকালে নগরের কুমারপাড়া এলাকাস্থ কার্যালয়টিকে নামকরণ করে একটি ব্যানার টানিয়ে আসেন।

এতে লেখা ছিল, ‘মুজিব পাবলিক টয়লেট। সম্পূর্ণ বিনামূল্যে ১৭ বছরের ক্ষোভ ঝাড়ুন সৌজন্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের প্রাসঙ্গিক হওয়ার কোনো সুযোগ নেই। দীর্ঘ জুলুমের পর জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে জনতা তাদের বিদায় জানিয়েছে। তারা এখন বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করছে যা কোনোভাবে হতে দেওয়া হবে না।

সাজু বলেন, কিছুদিন আগে তারা এই কার্যালয় নতুন উদ্বোধন করার চেষ্টা করেছে। আজ আমরা এখানে মুজিব পাবলিক টয়লেট উদ্বোধন করে গেলাম। বাংলাদেশের আবু জাহেলের এ স্থাপনা কারো হাতে দখল হতে না দিয়ে মানুষের ভালো জন্য টয়লেট বানানোর বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আমরা যোগাযোগ করব।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট মহানগর আওয়ামী লীগের এই দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ জনতা। পরে গত বছরের ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদী নিহতের ঘটনার পর উত্তেজিত ছাত্র-জনতা পরিত্যক্ত ভবনটির অবশিষ্ট অংশও ধ্বংস করে পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলে।

সেই ধ্বংসস্তূপের সামনে গত শুক্রবার রাতে কে বা কারা একটি উদ্বোধনী ব্যানার টানিয়ে যায়। পর দিন সকালে ব্যানারটি ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd