• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

যত দিন চলবে বাংলাদেশে মজুতকৃত জ্বালানি

Reporter Name / ১৯৫ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

272
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের জ্বালানি সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে।
 
বিপিসি চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যে ৭টি জাহাজের এলসি সম্পন্ন করা হয়েছে। তিনি মঙ্গলবার (৩ মার্চ) কারওয়ান বাজারে বিপিসি ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।
 
জ্বালানির ধরনভেদে মজুতের হিসাব অনুযায়ী ডিজেল ১৪ দিন, অকটেন ২৮ দিন, পেট্রল ১৫ দিন, ফার্নেস তেল ৯৩ দিন এবং জেড ফুয়েল ৫৫ দিন চলতে পারবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে বিকল্প বাজার খোঁজার বিষয়েও ভাবা হচ্ছে। তবে বর্তমানে মজুত পরিস্থিতি স্বাভাবিক থাকায় জ্বালানির দাম বাড়ার কোনো আশঙ্কা নেই।
 
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পরিশোধিত জ্বালানিতে তাৎক্ষণিক সংকটের সম্ভাবনা না থাকলেও অপরিশোধিত জ্বালানি আমদানিতে কোনো বিঘ্ন ঘটলে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হতে পারে।
 
বিপিসির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বর্তমান মজুত অনুযায়ী জ্বালানি তেল ১৪ থেকে ২১ দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। তবে সম্প্রতি আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে তেল নিয়ে এসেছে, যার একটির খালাস প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
 
বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংকট আরও ঘনীভূত হলে জ্বালানি তেল আমদানিতে চ্যালেঞ্জ বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd