• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো আয় ব্যয়ের মধ্যে কোনো সচ্ছতাও নেই,ওদের কাছে কোনো হিসাব নেই সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ চৌধুরীর ইন্তেকাল কানাইঘাটে জানাযা আজ বিকেল ৪টায় কুলাউড়ায় বিএসএফের গু লি তে বাংলাদেশি নি হ ত হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) মাজারের দানবাক্সে তালা সিলেটে পুলিশের ‘ডাইরেক্ট অ্যাকশন’ ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর, থানায় নিয়ে হেনস্তা পয়েন্ট ভাগাভাগিতে শেষ কানাডা-বসনিয়া লড়াই নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ

ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, এখনও সন্ধান মেলেনি ১০ জনের

Reporter Name / ১৩১ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

208

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে নিখোঁজ হওয়া একটি ছোট যাত্রীবাহী উড়োজাহাজের ধ্বংসাবশেষ রোববার (১৮ জানুয়ারি) উদ্ধার করা হয়েছে। তবে বিমানে থাকা ১০ জন যাত্রী ও ক্রুর সন্ধান এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে যোগ্যাকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে যাত্রাকালে ইন্দোনেশিয়ান এয়ার ট্রান্সপোর্টের একটি এটিআর ৪২-৫০০ টার্বোপ্রপ উড়োজাহাজটি হঠাৎ করে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রোববার মাকাসারের কাছে দক্ষিণ সুলাওয়েসির বুলুসারাউং পাহাড় এলাকায় বিমানের ধ্বংসাবশেষ দেখতে পান উদ্ধারকর্মীরা।

মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার এক সংবাদ সম্মেলনে জানান, উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের মধ্যে বিমানের ফিউজলাজ, টেইল বা লেজের অংশ এবং জানালার অংশ শনাক্ত করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে আকাশপথে ও স্থলপথে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ভবন পোড়ালেও থামবে না কলম

তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এখন যাত্রীদের খুঁজে বের করা। আমরা আশা করছি, অন্তত কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।’

কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি বান্টিমুরুং–বুলুসারাউং জাতীয় উদ্যানের মাউন্ট বুলুসারাউং এলাকায় বিধ্বস্ত হয়। দুর্গম পাহাড়ি এলাকা ও ঘন কুয়াশার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

এই অভিযানে বিমান বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকদেরসহ এক হাজারের বেশি মানুষ অংশ নিচ্ছেন। বিমানে থাকা যাত্রীদের মধ্যে সমুদ্রবিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের তিনজন সরকারি কর্মকর্তা এবং সাতজন ক্রু সদস্য ছিলেন। তারা ওই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণের মিশনে ছিলেন।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ায় হাজারো দ্বীপের যোগাযোগে বিমান চলাচলের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়। তবে দেশটির বিমান নিরাপত্তা রেকর্ড দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে একাধিক প্রাণঘাতী বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd