• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেয়ালে গুপ্ত লিখতে গিয়ে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির

ইমাম-মোয়াজ্জিনদের সম্মানজনক বেতন-ভাতার ব্যবস্থা করবে বিএনপি ক্ষমতায় গেলে- ইলিয়াসপত্নী লুনা

Reporter Name / ৫৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

277

বিশ্বনাথ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি উদার রাজনৈতিক দল। সেজন্যই বিএনপি ক্ষমতায় থাকাবস্থায় ইমাম-মোয়াজ্জিন সাহেবগণকে মূল্যায়িত করা হয়েছিল, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাদেরকে কোন মূল্যায়ন করেনি। এমনকি ইসলামী পাঠ্যবইয়ে বিশেষ ব্যক্তির নাম দিয়ে ইসলামী মূল্যবোধকে অবমূল্যায়ন করেছে।

রোববার (১৭ আগস্ট) দুপুরে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ একটি কমিউনিটি সেন্টারে ইমাম-মোয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
তিনি আরোও বলেন, ইমাম-মোয়াজ্জিনগণ মানুষকে সঠিক পথ দেখান, অথচ তারাই সব চাইতে বেশি অবহেলিত। বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মোয়াজ্জিনদের সম্মানজনক বেতন-ভাতা নির্ধারিত করে একটি সুনির্দিস্ট চাকুরি নীতিমালা তৈরী করে তাদেরকে মূল্যায়িত করবে। সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে ইমাম-মোয়াজ্জিনদের অবদান অনেক বেশি। সমাজে ইমাম-মোয়াজ্জিনদের গ্রহনযোগ্যতা থাকায় মাঠ পর্যায়ে সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে তারা অসামান্য ভূমিকা পালন করে থাকেন। জঙ্গিবাদ নির্মূল, ইভটিজিং, বাল্যবিবাহ’সহ নানান জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইমামদের সম্পৃক্ততা সব সময়ই পাওয়া যায়। এসময় তিনি যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ইমাম-মোয়াজ্জিনদের আরোও বেশি করে কাজ করার আহবান জানান।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন।

বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মিলাদ, সামসুল ইসলাম জুনেদ, পৌর ইমাম সমিতির সভাপতি মাওলানা খালেদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ইমাম সমিতির সদস্য মাওলানা আব্দুন নূর, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সাইফুল ইসলাম, ফেরদাউসুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন, মুফতি আবু বক্কর, মাওলানা সাইফুর রহমান, আব্দুল্লা আল জামিল, মাওলানা ছাইদ আহমদ।

মতবিনিময় সভা শেষে সিলেট-২ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী’সহ গুম হওয়া সকলকে ফেরত পেতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ইমাম সমিতির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd