• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

এই মানুষটার আলোচনা-সমালোচনা যা-ই থাকুক না কেন, দুর্যোগে সবার আগে হাত বাড়িয়ে দেন’

Reporter Name / ১০৮ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

166

গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্পর্কে বলেছেন, ‘এই মানুষটার আলোচনা-সমালোচনা যা-ই থাকুক না কেন, বাংলাদেশের যেকোনো দুর্যোগে তিনি সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।’

শুক্রবার নিজের ফেসবুকে বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে এ কথা লেখেন। ছবিতে দেখা যাচ্ছে, জামায়াত আমির চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা-উপদ্রুত এলাকা পরিদর্শন করছেন। এ-সময় হাফ-হাতা গেঞ্জি পরিহিত জামায়াত আমির এবং এমপি শাহজাহান হাঁটু-সমান পানিতে হাঁটছিলেন।

শফিকুর রহমানের উদ্যোগের প্রশংসা করে ফারুক হাসান লেখেন, ‘স্যালুট, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।’

ফারুক হাসানের পোস্টের কমেন্টে নাজিম আহমদ নামের একজন লেখেন, ‘মুহতারাম আমীরে জামাত বাংলার কিংবদন্তি মানবিক নেতা।’

ফোরকান উদ্দিন নামের একজন লেখেন, ‘আলহামদুলিল্লাহ, দোয়া করি, আল্লাহ তায়ালা যেন তাকে নেক হায়াত দান করেন,আমিন।’

ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন নামের একজন লিখেছেন, ‘এইরকম মানুষ বাংলাদেশের আরো প্রয়োজন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd