• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার সাজু হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন শ্রীলেখা সেউতা দিয়ে স্পেনে ঢুকেছে ৬০ হাজার অভিবাসী, ৩৪ জনের মৃত্যু ‘শহীদদের রক্তে ভেজা এই জমিনে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই’ কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল কাল সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মহানগর জামায়াতের দোয়া মাহফিল পরিবহন শ্রমিকরা চাঁদাবাজদের হাতে নাজেহাল হচ্ছেন: বিরোধীদলীয় নেতা অনিয়মের বিরুদ্ধে কথা বলেই যাবো সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি আটক অস্ত্র ছাড়বে হামাস, সেনা সরাবে ইসরায়েল সুরমা নদীতে ভাসছিল অজ্ঞাত মরদেহ ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার পরাশক্তির শক্তি বনাম দুর্বল রাষ্ট্রের কৌশল: যুক্তরাষ্ট্র – ইরান সংঘাতের নতুন পাঠ জুমার আজানের পর যে কাজগুলো করা নিষেধ অস্ট্রেলিয়ায় শান্তর ‘মিশন রেসপেক্ট’ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী

একমাসে সিলেটের সড়কে ২৯ জনের প্রাণহানি

Reporter Name / ৪৫ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

81

চলতি বছরে মে মাস থেকে জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রানহানি কিছুটা কমেছে। জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৯ জনের প্রানহানি হয়েছে। এরমধ্যে ১২ জনই পথচারী।

জুন মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায়। কম সংঘটিত হয়েছে সিলেট জেলায় । জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে জুন মাসের সড়ক দুর্ঘটনায় প্রধান কারন হিসাবে পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং করা, মোটরসাইকেল চালক, আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা ও সড়কে নির্মান ত্রুটিকে উল্লেখ করা হয়।

রবিবার (৫ জুলাই) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। জুন মাসে সিলেট জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১১টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৪টি সড়ক দুর্ঘটনায় ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৪টি সড়ক দুর্ঘটনায় ৫ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ৯টি সড়ক দুর্ঘটনায় ৯ জন চালক ও ১২টি সড়ক দূর্ঘটনায় ১২ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৪টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষে ৬টি দুর্ঘটনায় ৫ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া জুন মাসে নিহত ২৯ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd