• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো আয় ব্যয়ের মধ্যে কোনো সচ্ছতাও নেই,ওদের কাছে কোনো হিসাব নেই সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ চৌধুরীর ইন্তেকাল কানাইঘাটে জানাযা আজ বিকেল ৪টায় কুলাউড়ায় বিএসএফের গু লি তে বাংলাদেশি নি হ ত হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) মাজারের দানবাক্সে তালা সিলেটে পুলিশের ‘ডাইরেক্ট অ্যাকশন’ ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর, থানায় নিয়ে হেনস্তা পয়েন্ট ভাগাভাগিতে শেষ কানাডা-বসনিয়া লড়াই নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ

এবার অটোরিকশার চার্জিং পয়েন্টে অভিযান

Reporter Name / ১৮৬ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

83

এবার ব্যাটারি চালিত অটোরিকশা ও টমটম’র চার্জিং পয়েন্টে অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

সিলেটে নগরীর রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সোমবার থেকে শুরু হওয়া  অভিযানের অংশ হিসেবে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে অটোরিকশার চার্জিং পয়েন্টগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার খুলে নেওয়া হয়।

প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট নগরীতে দীর্ঘদিন ধরে নিবন্ধনবিহীন টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়ছিল। এতে একদিকে ট্রাফিক আইন অমান্য করা হচ্ছিল, অন্যদিকে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। পাশাপাশি জনভোগান্তির সঙ্গে পরিবহন খাতেও অরাজকতা সৃষ্টি হচ্ছিল।

অভিযানের সময় নগরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে এসব যানবাহন শনাক্ত করে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে মুহূর্তেই বহু অটোরিকশা ও টমটম রাস্তার মাঝখানে থেমে যায়। এতে পরিবহন চালক ও যাত্রী উভয়েই বিপাকে পড়লেও নগরীর সড়কে চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ধাপে ধাপে পুরো নগর জুড়ে এ অভিযান পরিচালিত হবে। যারা নিয়ম ভেঙে অবৈধভাবে যানবাহন চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট প্রশাসন আরও জানায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, নগরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযানে বুধবার অভিযানের তৃতীয় দিনে প্রথম পালে ৪৫টি যান আটক করা হয়।

এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা ৩২টি, সিএনজি অটোরিকশা ২টি, মোটরসাইকেল ১০টি এবং একটি পিকআপ রয়েছে। এছাড়াও  আইন অমান্যের দায়ে ১২টি মামলা দায়ের করা হয়।

সোমবার অভিযানের প্রথম দিনে ৮৭টি যান আটক ও ১৭টি মামলা দায়ের করা হয় এবং মঙ্গলবার দ্বিতীয় দিনে আটক হয় ১০৫টি যান ও মামলা হয় ৩২টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd