• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ স্টার্ক-শরিফুলে এলোমেলো পরিসংখ্যানের পাতা চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: ৪ নেতাকর্মী গ্রেফতার এয়ারপোর্টে ভারতীয় চা-পাতাসহ মিনি কাভার্ড ভ্যান জব্দ, আটক এক পরিবহন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ফলিকের ইন্তেকাল, দাফন সম্পন্ন সিলেটে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ দিরাইয়ে চুরির অভিযোগে ‘ভুয়া বিজিবি’ সদস্য গ্রেফতার মাধবপুরে মোবাইল চুরির সাজা ২০০ রাকাত নামাজ! বড়লেখায় বিএনপি নেতার জিম্মায় রাখা ১৪ ভারতীয় মহিষের ৯টিই উধাও ওসমানীনগরে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ সিলেটে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখতে চাই না: বাণিজ্যমন্ত্রী প্রকাশিত ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর্জেন্টিনার আরও যারা শাস্তি পেলেন তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ প্রধানমন্ত্রী ভারত সফরে যেতেই পারেন, তবে সেটা হতে হবে সমমর্যাদার: ডা. শফিকুর রহমান এমপি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছের বাজারে আগুন, হাত দেওয়া যাচ্ছে না মুরগি-ডিমেও মহাসচিব থেকে মহামান্য

এয়ারপোর্টে ভারতীয় চা-পাতাসহ মিনি কাভার্ড ভ্যান জব্দ, আটক এক

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

21

সিলেটে অভিযান চালিয়ে ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চা-পাতাসহ একটি মিনি কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ। এ সময় মো. তোফায়েল (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে এয়ারপোর্ট থানাধীন সাহেব বাজার কান্দিপাড়া এলাকার ধোপাগুল থেকে সাহেব বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, আটক মিনি ভ্যান ৪০ বস্তায় মোট ২ হাজার কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। এসব চা-পাতার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।

গ্রেফতার তোফায়েল সিলেটের ওসমানীনগর উপজেলার উনিশ মাইল (কলারাইল) এলাকার আলাউর রহমানের ছেলে।

অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইন দায়ের করে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd