• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত

ওবায়দুল কাদেরের বয়ানে চাঞ্চল্যকর কিছু দিক!

Iqbal Mahmud (ইকবাল মাহমুদ) / ৭৭১ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

695
ভারতীয় মিডিয়ায় ওবায়দুল কাদেরের অডিও সাক্ষাৎকারটি শুনলাম। কিছু গুরুত্বপূর্ণ দিক ভাবনার খোরাক জোগায়।
এক- ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের সময় হাতের কাছে পেয়েও বিপ্লবীরা তাকে আঘাত না করে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে। কাদেরের নিজের মুখে এই বয়ানই প্রমাণ করে বিপ্লবটি কত অহিংস, মানবিক আর শান্তিপূর্ণ ছিলো।
হাসিনার পরেই সবচেয়ে বড় ফ্যাসিস্ট ছিলো ওবায়দুল কাদের। অনেকের মতো আমারও ধারনা ছিলো সেদিন কাদেরকে হাতের কাছে পেলে বিপ্লবীরা জ্যান্ত পুতে ফেলতো! কিন্তু বাস্তবতা হলো তারা তাকে একটি ফুলের টুকাও দেয়নি।
বরং ট্যাক্সিতে করে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে। বিক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষা করতে কাদের দম্পতিকে অসুস্থ চাচা-চাচী পরিচয় দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে সরিয়ে নিয়েছে।
৫ আগস্ট বিপ্লবকে হাসিনা ও তার দোসররা যেসব হত্যা, লুটপাট ও নাশকতার কালিমা দিয়ে কলঙ্কিত করতে চায় ওবায়দুল কাদেরের এই নিরাপদে বেঁচে যাওয়ার ঘটনা তার অসারতা প্রমানের জন্য যথেষ্ট। তবে এই কুলাঙ্গার বেঁচে গিয়েও যে মানুষ হয়নি তা তার বক্তব্যজুড়ে প্রমাণ দিয়ে গেছে। সেই উত্তাল অগ্নি স্ফুলিঙ্গের সময় যারা তাকে নিরাপদে বাঁচিয়ে দিয়েছে তাদের প্রতি একটিবারও সে ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ করেনি। বরং বিপ্লবটাকে সন্ত্রাস ও লুটপাটের কালিমায় কলঙ্কিত করে গেছে অবলীলায়।
দুই- ওবায়দুল কাদের বলেছেন তিনি বিপ্লবের পরেও ৩ মাস দেশে ছিলেন। এটি আরো ভয়ংকর। তিনি কোথায়, কার হেফাজতে ছিলেন? এটি বের করা দরকার। সিলেটের এক শিল্পপতির বাড়িতে তার অবস্থানের খবর কোন কোন মিডিয়ায় প্রচার হয়েছিলো।
এটি যদি সঠিক হয় তাহলে ওই শিল্পপতিকে দ্রুত আইনের আওতায় আনা দরকার। কেননা, ওই সময় তিনি শুধু জীবন বাঁচানোর জন্য আত্মগোপনে ছিলেন না, বরং তিনি দাবী করেছেন দেশে থেকে কিছু করার চেষ্ঠা তিনি করে গেছেন।
এমনকি ওই সময় গার্মেন্ট শ্রমিকসহ বিভিন্ন গোষ্টির তথা কথিত আন্দোলনে ইন্দন যুগিয়েছেন। এ লম্বা সময় ধরে তার অবস্থান না জানা এবং এরপর সীমান্ত পাড়ি দিয়ে নিরাপদে ভারতে চলে যেতে দেয়ার ঘটনা দেশের গোয়েন্দা ও আইন শৃঙ্খলা বাহিনীর জন্য কলঙ্ক হয়ে থাকবে।
তিন- ওবায়দুল কাদের বলেছেন তারা ক্ষমা চাইবেন, তবে বিদেশে থেকে নয়। দেশে ফিরে প্রয়োজনে ক্ষমা চাইবেন তারা। আমার মনে হয় সে সুযোগ এখনই তারা নিতে পারেন। যদি সত্যিকারভাবে তারা উপলব্ধি করেন তাহলে এখনই দেশে ফিরে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে পারেন।
আদালত ও দেশের মানুষের কাছে নিজেদের অপরাধ স্বীকার করে হাতজোড় করে ক্ষমা চাইতে পারেন। বিপ্লবের উত্তাল দিনেও যারা তাকে ভ্যানগার্ড হয়ে নিরাপদ রেখেছে তারা ৯ মাস পর তাদেরকে ক্ষমা করেও দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd